,

আইসিসি বর্ষসেরা ওয়ানডে একাদশে মিরাজ

news-image

স্পোর্টস ডেস্ক : গত এক বছরের পারফরম্যান্স বিবেচনা করে বর্ষসেরা ওয়ানডে একাদশ ঘোষণা করেছে আইসিসি। যেখানে একমাত্র বাংলাদেশি হিসেবে জায়গা করে নিয়েছেন মেহেদী হাসান মিরাজ।

একাদশে ভারত, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের দুজন করে জায়গা পেয়েছেন। একজন করে আছেন বাংলাদেশ, পাকিস্তান, জিম্বাবুয়ের। অধিনায়ক হিসেবে রয়েছেন পাকিস্তানের বাবর আজম।

১৫ ম্যাচ খেলে ডানহাতি মিরাজ ২৮.২০ গড়ে ২৪টি উইকেট নিয়েছেন। তার সেরা বোলিং ২৯ রানে ৪ উইকেট। এছাড়া ৬৬ গড়ে ৩৩০ রান করেছেন। তার ওয়ানডে ক্যারিয়ারে এখন পর্যন্ত একমাত্র সেঞ্চুরিটিও আসে গত বছর ভারতের বিপক্ষে। মিরাজের দুর্দান্ত পারফরম্যান্সেই ভারতের বিপক্ষে সিরিজ জেতে টাইগাররা।

বর্ষসেরা ওয়ানডে একাদশ: বাবর আজম (অধিনায়ক), ট্রাভিস হেড, শাই হোপ, শ্রেয়াস আইয়ার, টম ল্যাথাম, সিকান্দার রাজা, মেহেদী হাসান মিরাজ, আলজারি জোসেফ, মোহাম্মদ সিরাজ, ট্রেন্ট বোল্ট ও অ্যাডাম জাম্পা।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির