,

কাশিমপুর কারাগারে এক আসামির ফাঁসি কার্যকর

news-image

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে ফাঁসিতে ঝুলিয়ে শুক্কুর (৩৯) নামে এক আসামির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। আজ রোববার রাত ১০টা ১ মিনিটে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

শুক্কুর কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার লালনগর গ্রামের খায়ের উদ্দিনের ছেলে। কারাগারে তার কয়েদি নং ৩৯৮০/এ।

তার বিরুদ্ধে কুষ্টিয়ার দৌলতপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা ছিল। ওই মামলায় কুষ্টিয়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল শুক্কুরকে মৃত্যুদণ্ড দেন। পরে ২০১৮ সালের ১৬ আগস্ট তাকে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে আনা হয়। গত ১৯ ডিসেম্বর সুপ্রিম কোর্ট তার মৃত্যুদণ্ডের রায় বহাল রাখেন। পরে তিনি রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষার আবেদন করেন।

কিন্তু প্রাণ ভিক্ষার আবেদন নামঞ্জুর হওয়ায় সব আইনি প্রক্রিয়া শেষে জেল কোড অনুসারে রাত ১০টা ১ মিনিটে ফাঁসি কার্যকর করা হয়।

সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা জানান, ফাঁসি কার্যকরকালে গাজীপুরের সিভিল সার্জন ডা. খায়রুজ্জামান, গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ হুমায়ূন কবির উপস্থিত ছিলেন। ফাঁসি কার্যকর করার পর স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির