,

একটি কলায় মিটবে সারাদিনের ক্ষুধা

news-image

নিউজ ডেস্ক : একজনের সারাদিনের ক্ষুধা মেটাতে একাধিক কলার প্রয়োজনের কথা সবাই জানে। তবে এবারে সন্ধান মিলেছে বিশালাকার এক কলার। প্রায় ১০ হাজার বছর আগে থেকে এই কলাগাছের অস্তিত্ব রয়েছে বলে ধারণা করছেন প্রত্নতাত্ত্বিকরা। ইন্দোনেশিয়ায় দেখা মেলে বিশালাকার এই কলার।

দেশটির পশ্চিম পাপুয়ার দুর্গম আরাকাফ পর্বতে রয়েছে এই গাছ। বনের আলো-অন্ধকারে সমুদ্রপৃষ্ঠ থেকে ১,৫০০-৩,৫০০ ফুট উচ্চতায় জন্মায় এমন কলা।

এই কলার স্থানীয় নাম ‘জায়ান্ট হ্যাইলেন্ড বানানা’। বাংলায় দৈত্যাকার পাহাড়ি কলা। শুধু কলা নয়, গাছগুলোও অনেক বড়। এক একটি গাছ দেখতে তালগাছের চেয়েও বড়। গাছের সর্বোচ্চ উচ্চতা ৯৮ ফুট। গাছের পাতাগুলো ১৬ ফুট পর্যন্ত লম্বা হয়ে থাকে। অতিরিক্ত উচ্চতার কারণে এই কলা গাছে পেকেছে কিনা তা দেখা সম্ভব হয় না। পাখি যখন কলা খেয়ে নিচে ফেলতে শুরু করে তখন স্থানীয়রা বুঝতে পারে কলা পেকেছে।

গাছ থেকে কলা পেড়ে আনা কষ্টসাধ্য। দুই পাশে বাঁশ পুঁতে সেই বাঁশের সাহায্যে গাছে উঠে পাকা কলা কেটে নামানো হয়। কলা খেতে টক। কলার ভেতরে থাকে অনেক বীজ। স্থানীয় বাসিন্দারা বীজ রান্না করে খান। এর পাতা ব্যবহার করেন অনেকেই। পাতা ও গাছের আঁশ দিয়ে তৈরি করেন মাদুর।

গবেষকদের মতে, পাপুয়ার ভেতরের জঙ্গলের কালো ও বাদামি মাটিতে প্রচুর পরিমাণ লোহা ও অ্যালুমিনিয়াম থাকে। বিশেষ গুণসম্পন্ন এই মাটি মূলত গাছের এমন অস্বাভাবিক বিকাশ ঘটায়।

স্থানীয়রা অনেকেই এই কলা বাণিজ্যিকভাবে চাষ করার চেষ্টা করেছেন। কিন্তু সফল হননি। এর একমাত্র কারণ নির্দিষ্ট আবহাওয়া ছাড়া এই কলাগাছ জন্মায় না।

 

এ জাতীয় আরও খবর

সরকারি চাকরীজীবীরা কাজের সঙ্গে চুরিও করে: পরিবেশমন্ত্রী

হাম উপসর্গে একদিনে আরও ৬ শিশুর মৃত্যু

ইউপি নির্বাচনের তারিখ এখনো চূড়ান্ত নয়

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৭ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৯৩

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর