সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

মুক্তির অনুমতি পেল ‘শনিবার বিকেল’

news-image

বিনোদন প্রতিবেদক : সেন্সর বোর্ডের আপত্তি না থাকলেও অজানা কারণে দীর্ঘ চার বছর আটকে ছিল মোস্তফা সরয়ার ফারুকীর বহুল আলোচিত সিনেমা ‘শনিবার বিকেল’। অবশেষে মুক্তির অনুমতি পেলে এটি।

আজ শনিবার দুপুরে ‘শনিবার বিকেল’ নিয়ে আপিল বোর্ডের শুনানি শেষে মুক্তির অনুমতি পাওয়া কথা জানান এর নির্মাতা। মন্ত্রিপরিষদ সচিবকে সভাপতি ও সেন্সর বোর্ডের চেয়ারম্যানকে আহ্বায়ক করে গঠিত সাত সদস্য সিনেমাটি মুক্তির বিষয়ে রায় দেয়। সেই আপিল কমিটিতে ছিলেন সংসদ সদস্য ও বিশিষ্ট অভিনয়শিল্পী সুবর্ণা মুস্তাফা, সাবেক অতিরিক্ত সচিব নূরুল করিম, অভিনেত্রী সুচরিতা ও সাংবাদিক শ্যামল দত্তসহ অনেকে।

উল্লেখ্য, গুলশানের হলি আর্টিজানে জঙ্গি হামলা নিয়ে নির্মিত মোস্তফা সরয়ার ফারুকীর ‘শনিবার বিকেল’। সিনেমাটি নিয়ে হয়েছে বহু আলোচনা-সমালোচনা। এর মুক্তির দাবিতে আন্দোলনও করে শিল্পীরা।

‘শনিবার বিকেল’র বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা, জাহিদ হাসান, মামুনুর রশীদ, ইরেশ যাকের, ইন্তেখাব দিনার, পরমব্রত চট্টোপাধ্যায়, ইয়াদ হুরানিসহ অনেকে।

 

এ জাতীয় আরও খবর

ভাত খাওয়ার পর ঘুম পায় কেন?

যাত্রী বেশে বাসে মন্ত্রী, ভাংতি না থাকায় নামিয়ে দিলেন কন্ডাক্টর

চিরনিদ্রায় শায়িত সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার

রেকর্ড গড়ে ১০০ কোটির ক্লাবে সামান্থা

দিনভর পানির নিচে ঢাকা, ভোগান্তিতে নগরবাসী

চট্টগ্রাম বিভাগে বন্যায় প্রাণহানি ৫০, ক্ষতিগ্রস্ত প্রায় ৮০ হাজার বসতঘর

পোশাক রপ্তানিতে নগদ সহায়তা বাড়ল ১.৫ শতাংশ থেকে ৫ শতাংশ

চট্টগ্রাম ছাড়া সব বোর্ডে নির্ধারিত সূচিতে চলবে এইচএসসি পরীক্ষা

বন্যা ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্তদের সহায়তায় সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর

ভারী বৃষ্টিতে চট্টগ্রাম, সিলেট, রংপুর ও ময়মনসিংহে স্বল্পমেয়াদি বন্যার শঙ্কা

সুপারকম্পিউটারের পূর্বাভাসে ইংল্যান্ড সামান্য এগিয়ে আর্জেন্টিনার বিপক্ষে

আর্জেন্টিনা-ইংল্যান্ড দ্বৈরথের পেছনে যে রক্তাক্ত ইতিহাস