সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সুনীল শেঠির খামারবাড়িতেই রাহুল-আথিয়ার বিয়ে

news-image

বিনোদন ডেস্ক : বিয়ে করতে চলেছেন ভারতীয় ক্রিকেট খেলোয়াড় কে এল রাহুল ও বলিউড অভিনেত্রী আথিয়া শেঠি। দীর্ঘদিন ধরে রাহুল-আথিয়ার প্রেমের সম্পর্কের পরিণতি নিয়ে লুকোচুরি চললেও জানা গেছে এই সপ্তাহান্তে গাঁটছড়া বাঁধতে চলেছেন এই জুটি।

সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, খান্দালায় অভিনেতা সুনীল শেঠির খামারবাড়িতেই হবে রাহুল-আথিয়ার বিয়ের অনুষ্ঠান। ঐতিহ্যবাহী দক্ষিণ ভারতীয় পদ্ধতিতে হবে বিয়েটি। এতে বলিউড ও ক্রিকেট তারকাদের কোনো জমায়েত হবে না। যোগ দেবেন শুধুমাত্র ঘনিষ্ঠ বন্ধুবান্ধব ও আত্মীয়স্বজনরা।

টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল)পর বিয়ের রিসেপশনের আয়োজন করবেন এই দম্পতি। তাদের ঘনিষ্ঠ এক বন্ধু রয়টার্সকে বলেছেন, ‘ক্রিকেটের ব্যস্ত সময়সূচি বিবেচনায় মে মাসে আইপিএল শেষ হওয়ার পর বলিউড ও ক্রিকেট তারকাদের জন্য একটি অনুষ্ঠানের পরিকল্পনা করা হয়েছে।’

এদিকে ভক্তরা অধীর আগ্রহে রাহুল-আথিয়ার সম্পর্কের আনুষ্ঠানিক ঘোষণা আশা করছেন। সম্প্রতি মুম্বাইয়ের পালি হিলে রাহুলের বাড়িটি আলোকসজ্জায় সজ্জিত হওয়ার পর আথিয়ার সঙ্গে তার বিয়ের গুঞ্জন জোরালো হয়। এর মধ্যে একটি অনুষ্ঠানে নিজের খান্দালার খামারবাড়ি ‘জাহান’ নিয়ে হাজির হয়েছিলেন আথিয়ার অভিনেতা বাবা সুনীল।

আথিয়া শেঠির জন্ম ১৯৯২ সালের ৫ নভেম্বর। তার মায়ের নাম মানা শেঠি। ছোট ভাই আহান শেঠি। ২০১৫ সালে সালমান খান প্রযোজিত ‘হিরো’ সিনেমার মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেন আথিয়া। ২০১৯ সালের ফেব্রুয়ারির দিকে আথিয়া-রাহুলের প্রেমের সম্পর্কের শুরু। বন্ধু আকাঙ্ক্ষা রঞ্জন কাপুরের মাধ্যমেই দুজনের পরিচয়।

 

এ জাতীয় আরও খবর

ভাত খাওয়ার পর ঘুম পায় কেন?

যাত্রী বেশে বাসে মন্ত্রী, ভাংতি না থাকায় নামিয়ে দিলেন কন্ডাক্টর

চিরনিদ্রায় শায়িত সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার

রেকর্ড গড়ে ১০০ কোটির ক্লাবে সামান্থা

দিনভর পানির নিচে ঢাকা, ভোগান্তিতে নগরবাসী

চট্টগ্রাম বিভাগে বন্যায় প্রাণহানি ৫০, ক্ষতিগ্রস্ত প্রায় ৮০ হাজার বসতঘর

পোশাক রপ্তানিতে নগদ সহায়তা বাড়ল ১.৫ শতাংশ থেকে ৫ শতাংশ

চট্টগ্রাম ছাড়া সব বোর্ডে নির্ধারিত সূচিতে চলবে এইচএসসি পরীক্ষা

বন্যা ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্তদের সহায়তায় সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর

ভারী বৃষ্টিতে চট্টগ্রাম, সিলেট, রংপুর ও ময়মনসিংহে স্বল্পমেয়াদি বন্যার শঙ্কা

সুপারকম্পিউটারের পূর্বাভাসে ইংল্যান্ড সামান্য এগিয়ে আর্জেন্টিনার বিপক্ষে

আর্জেন্টিনা-ইংল্যান্ড দ্বৈরথের পেছনে যে রক্তাক্ত ইতিহাস