,

আগুন নিয়ে খেলতে গিয়ে পুড়ে মারা গেল ২ ভাই

news-image

রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ীর কালুখালীতে আগুনে পুড়ে হুজাইফা ( ৪) ও হাসান ( ৯ ) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার মাঝবাড়ী ইউনিয়নে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা সম্পর্কে চাচাতো ভাই। হুজাইফা মাঝবাড়ী ইউনিয়নের কাজী পাড়া এলাকার বাবু বিশ্বাসের ছেলে। আর হাসান একই এলাকার ইকরামের ছেলে।

আজ শুক্রবার সকালে মাঝবাড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কাজী শরিফুল ইসলাম বলেন, বৃহস্পতিবার সন্ধ্যার আগ মুহূর্তে মাঝবাড়ী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে ইকরামের বাড়ির রান্নাঘরে চারটি শিশু আগুন নিয়ে খেলছিল। এসময় রান্নাঘরে থাকা খড়ের গাদায় আগুন লাগলে দুই শিশু রান্না ঘর থেকে বের হয়ে ঘরের বাইর থেকে ছিটকিনি আটকিয়ে দাঁড়িয়ে থাকে।

তিনি বলেন, এতে হুজাইফা ও হাসান ঘরের মধ্যে আটকা পড়ে। পররর্তী সময়ে স্থানীয় বাসিন্দারা তাদের উদ্ধার করে কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে থেকেএকটি শিশু ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। অপর শিশু ঢাকায় নেওয়ার পরে মারা যায়।

কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান বলেন, ‘ঘটনাটি দুঃখজনক। খবরটি শুনে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।’

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯