,

গ্যাসের বাড়তি দাম শিল্পখাতকে বিপদে ফেলেছে: নজরুল

news-image

নিজস্ব প্রতিবেদক : গ্যাসের বাড়তি দাম শিল্পখাতকে বিপদে ফেলেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। আজ শুক্রবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮৭তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

পথশিশুদের মধ্যে খাবার ও অসহায় নারীদের শাড়ি বিতরণ করতে এ অনুষ্ঠানের আয়োজন করে জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ)।

প্রধান অতিথির বক্তব্যে নজরুল ইসলাম খান বলেন, মানুষ এমনিতেই কষ্টে আছে। তার ওপর আবার সরকার একের পর এক গণবিরোধী সিদ্ধান্ত নিচ্ছে। কয়েকদিন আগেই বিদ্যুতের দাম বাড়ালো। এখন আবার গ্যাসের দাম বাড়িয়েছে। আজ খাদ্যপণ্য নিয়ে জাহাজ ঘুরছে, তাদের টাকা পরিশোধ করতে পারেনি। মানুষের চাকরি হচ্ছে না। কর্মসংস্থান নেই। এর মধ্যেই গ্যাসের দাম বাড়িয়ে শিল্পখাতকে আরও বিপদে ফেলা হলো।

তিনি বলেন, আজকে দেশ এক দারুণ দুঃসময় অতিক্রম করছে। একটা অনির্বাচিত সরকার যাদের দেশের জনগণের কাছে কোনো জবাবদিহি নেই। তারা জনগণের স্বার্থ ক্রমাগত উপেক্ষা করে চলেছে। একদিকে দেশে কয়েক হাজার নতুন কোটিপতি হয়েছে , অন্যদিকে কয়েক কোটি মানুষ আরও দরিদ্র হচ্ছে। যারা দরিদ্র হয় তাদের সন্তানরাও দরিদ্র হয়। এর ফলে আজ দরিদ্র শিশুর সংখ্যাও সর্বকালের সবচেয়ে বেশি।

নজরুল ইসলাম খান বলেন, গত দুইদিন আগে দেখলাম গ্যাসের দাম বাড়ানো হয়েছে। বলা হয়েছে, আপনার বাড়িতে যে গ্যাসের চুলা চালান তার দাম বাড়ানো হয়নি। কিন্তু শিল্পে গ্যাসের দাম বাড়ানো হয়েছে। এখন শিল্প চালানোর জন্য তাকে যদি বেশি দাম দিয়ে জেনারেটর চালাতে হয়, তাহলে ওই শিল্পের উৎপাদিত যে পণ্য সেটার দাম বাড়বে না? সেই বাড়তি দাম কে দেবে? সেটা তো আমাদেরই দিতে হবে, এদেশের গরিব মানুষকেই দিতে হবে।

দেশের বর্তমান অবস্থা থেকে উত্তরণে সরকার পতন ছাড়া কোনো বিকল্প নেই উল্লেখ করে আন্দোলনে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান নজরুল ইসলাম খান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেডআরএফের নির্বাহী পরিচালক ফরহাদ হালিম ডোনার। প্রকৌশলী মাহবুব আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে আহমেদ শফিকুল হায়দার পারভেজ, অধ্যাপক লুৎফর রহমান, কৃষিবিদ শামীমুর রহমান শামীম, আবেদ রাজা, ডা. পারভেজ রেজা কাকন, মো. হানিফ, কে এম আসাদুজ্জামান চু্ন্নু, বিপ্লব উজ জামান প্রমুখ বক্তব্য দেন।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না