,

ক্যানসারের কাছে হার মানতেই হলো ডা. নাতাশাকে

news-image

নিজস্ব প্রতিবেদক : সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) সহযোগী অধ্যাপক ও মাছরাঙা টেলিভিশনের সংবাদ উপস্থাপিকা ডা. এন কে নাতাশা মারা গেছেন। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে মারা যান তিনি।

মাছরাঙা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার মাহমুদ কমল বিষয়টি নিশ্চিত করেছেন।

কমল বলেন, নাতাশা ক্যান্সার শনাক্ত হয় ২০১৯ এর মাঝামাঝি সময়ে। এরপর দীর্ঘদিন চিকিৎসা নিয়েছেন দেশে এবং দেশের বাইরে। ক্যান্সারের সার্জারি হয় ২০২০ সালের ৮ মার্চ। এরপর গত বছর সেপ্টেম্বরে আগের চেয়ে অনেকটাই সুস্থ হয়ে উঠেন তিনি৷ নিউজও পড়া শুরু করেন। কিন্তু গত বছরের ডিসেম্বর আবারও তার শারীরিক অবস্থা খারাপ হতে শুরু করে। এর মধ্যেই গতকাল রাতে হার্ট অ্যাটাক করেন। সাড়ে তিনটায় তিনি রাজধানীর স্কয়ার হাসপাতালে মারা যান।

ডা. নাতাশা ডায়াবেটিস ও স্বাস্থ্য বিষয়ে পিএইচডি করেছেন। এআইইডিসিআর থেকে প্রকাশিত হেলথ বুলেটিনের ম্যানেজিং ডিরেক্টর ছিলেন তিনি।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির