,

যুদ্ধ ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার হুঁশিয়ারি রাশিয়ার

news-image

অনলাইন ডেস্ক : যুদ্ধ ছড়িয়ে পড়ার হুঁশিয়ারি বার্তা দিয়েছে রাশিয়া। দেশটির পক্ষ থেকে বলা হয়েছে, পশ্চিমা দেশগুলো ইউক্রেনকে দূর-পাল্লার ক্ষেপণাস্ত্র সরবরাহ করলে যুদ্ধ ব্যাপকভাবে ছড়িয়ে পড়বে।

গতকাল বৃহস্পতিবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ মস্কোয় এক সংবাদ সম্মেলনে ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সরবরাহের পশ্চিমা পরিকল্পনার প্রতি ইঙ্গিত করে বলেন, এটি অত্যন্ত বিপজ্জনক একটি পরিকল্পনা। এর মাধ্যমে সংঘাতকে একটি নতুন উচ্চতায় নিয়ে যাওয়া হবে। বৈশ্বিক ও ইউরোপীয় নিরাপত্তার জন্য তা ভালো হবে না।

এদিকে আজ শুক্রবার জার্মানির রামস্টেইন বিমানঘাঁটিতে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটো ও তাদের মিত্র প্রায় ৫০টি দেশের নেতারা বৈঠকে বসতে যাচ্ছেন। তার আগ মুহূর্তে দিমিত্রি পেসকভ এই হুঁশিয়ারি উচ্চারণ করলেন।

গত বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির। এরপর আজ পর্যন্ত টানা ১১ মাসের বেশি সময় ধরে চলছে দেশ দুইটির সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনও লক্ষণ পাওয়া যাচ্ছে না।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯