,

তলানির ঢাকাকে হারিয়ে কুমিল্লার হ্যাটট্রিক জয়

news-image

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১৭তম ম্যাচে ঢাকা ডমিনেটর্সকে ৩৩ রানের বড় ব্যবধানে হারিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এ নিয়ে টানা ৩ জয় পেল দলটি।

বৃহস্পতিবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মুখোমুখি হয় দুদল। যেখানে প্রথমে ব্যাট করা কুমিল্লা নির্ধারিত ২০ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ১৮৪ রান করে। জবাবে ৪ উইকেট হারিয়ে ১৫১ রান করতে পারে ঢাকা।

১৮৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে অধিনায়ক নাসির হোসেনের অপরাজিত ৬৬ রানেও জয়ের কাছাকাছি যেতে পারেনি ঢাকা। দলনেতা ৪৫ বলে ৭টি চার ও ২টি ছক্কায় নিজের ইনিংস। এছাড়া ৩৬ রান করেন মোহাম্মদ মিঠুন।

কুমিল্লা বোলার হাসান আলী, তানবীর ইসলাম ও মোসাদ্দেক একটি করে উইকেট পান।

টস হেরে এর আগে প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি কুমিল্লার। দলীয় শূন্য রানে তাসকিন আহমেদের বলে আউট হন লিটন দাস। তবে অন্য ওপেনার মোহাম্মদ রিজওয়ান ৪৭ বলে ৫৫ রানে অপরাজিত থাকেন। কিন্তু ঝড় তোলেন খুশদিল শাহ। মাত্র ১৮ বলেই তিনি হাফসেঞ্চুরি তুলে নেন। শেষ পর্যন্ত এই ব্যাটার ২৪ বলে ৭টি চার ও ৫টি ছক্কায় ৬৪ করে সৌম্য সরকারের বলে আউট হন।

এ জয়ে পয়েন্ট টেবিলের তিনে উঠে এলো কুমিল্লা। তলানিতেই রয়েছে ঢাকা।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির