,

৪৫ উপজেলায় কমিউনিটি ভিশন কার্যক্রমের উদ্বোধন

news-image

নিজস্ব প্রতিবেদক : দেশের ৪৫টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কমিউনিটি ভিশন সেন্টার কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বুধবার বেলা ১১টার দিকে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে ভার্চুয়ালি উপস্থিত থেকে তিনি এ কার্যক্রমের উদ্বোধন করেন। এর আগে আরও ৭০টি উপজেলায় এই কার্যক্রমের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ‘আই ভিশন সেন্টারগুলো আমরা উদ্বোধন করছি, তবে অন্যান্য সেবার সঙ্গে অবশ্যই চোখের চিকিৎসাকেও গুরুত্ব দিতে হবে। কারণ, আমাদের এই উদ্যোগের ফলে এখন অনেক অন্ধ মানুষের চেখের আলো ফিরে এসেছে। এর মাধ্যমে উপজেলা হাসপাতালগুলোতেই সব ধরনের চোখের সমস্যায় রোগীরা সেবা নিতে পারবেন।’

প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা এর আগে ৭০টি, এখন ৪৫টি উপজেলায় এ কার্যক্রমের উদ্বোধন করেছি। লোকজন যেন সহজে হাসপাতালে আসতে পারেন সেজন্য রাস্তাঘাটের উন্নয়ন করে দিয়েছি।’

তিনি আরও বলেন, ‘২০০৯ সালে সারাদেশে হাসপাতালগুলোতে বেড ছিল ৩৮ হাজার, বর্তমানে তা ৬৭ হাজারে উন্নীত করা হয়েছে।’

ঢাকা মেডিকেলকে পাচঁ হাজার শয্যায় উন্নীত করার কথা জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘চলমান বৈশ্বিক অর্থনৈতিক সংকটের কারণে ঢাকা মেডিকেল কলেজকে পাচঁ হাজার শয্যায় উন্নীত করার কাজ শুরু করতে দেরি হচ্ছে।’

দেশে সবক্ষেত্রে ডিজিটাল ব্যবস্থা প্রণয়ন করার কারণে বর্তমানে অনলাইনে চিকিৎসা দেওয়া সম্ভব হচ্ছে বলে জানান তিনি।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক, স্বাস্থ্য সেবা বিভাগের সচিব আনোয়ার হোসেন হাওলাদার, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদসহ অনেকে।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না