,

ব্যাংকের ভেতর পাওয়া গেল ২ আনসার সদস্যের লাশ

news-image

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি : নরসিংদীর রায়পুরা উপজেলায় অগ্রণী ব্যাংকের ভেতর থেকে দুই আনসার সদস্যের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকালে উপজেলার রাধাগঞ্জ ইউনিয়নের ওই ব্যাংক শাখা থেকে লাশ উদ্ধার করা হয়।

নিহত ব্যক্তিরা হলেন- অগ্রণী ব্যাংক রাধাগঞ্জ শাখায় কর্মরত আনসার সদস্য তৌহিদ আহমেদ (২৪) ও রঞ্জু মিয়া ওরফে রঞ্জন (৩২)।

ব্যাংকটির ফিল্ড অফিসার কামরুজ্জামান জানান, বুধবার সকালে প্রতিদিনের মতো আয়া ব্যাংক পরিষ্কার করতে আসেন। পরে তিনি ব্যাংকের প্রধান গেট খোলা দেখে ও কারও সাড় না পেয়ে ব্যাংকের পাশে থাকা ফটোকপির দোকানের মালিক নয়ন মিয়াকে বিষয়টি জানান। তখন নয়ন পুলিশকে সংবাদ দেয়।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহম্মদ আজিজুর রহমান জানান, ব্যাংকের ভিতরে দুই আনসার সদস্যের লাশ পাওয়া গেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ব্যাংকের টাকাসহ সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির