,

মোনালিকে ‘প্লাস্টিক সুন্দরী’ বলে কটাক্ষ

news-image

বিনোদন ডেস্ক : মোনালি ঠাকুর বাংলা ও বলিউডের মিউজিক ইন্ডাস্ট্রির অতি পরিচিত মুখ। সুর দিয়ে স্রোতাদের মুগ্ধ করেছেন এই বাঙালি কন্যা। সম্প্রতি ‘সুপার সিঙ্গার ৪’-এর বিচারকের আসনে দেখা গেছে মোনালি ঠাকুরকে। স্টার জলসার মিউজিক রিয়ালিটি শোয়ের বিচারকের ভূমিকায় দেখা যাচ্ছে এই গায়িকাকে।

শো-বিজ তারকাদের বিরুদ্ধে প্লাস্টিক সার্জারির অভিযোগ নতুন নয়। নুসরাত জাহান ও মিমি চক্রবর্তীর ঠোঁট দেখেও অনেকেই দাবি করেছিলেন তারা ‘লিপ জব’ অর্থাৎ ঠোঁটের আকার পরিবর্তন করেছেন।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এর এক প্রতিবেদন থেকে জানা যায়, মোনালি ঠাকুররের সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্ট দেখে নেটিজেনদের দাবি, মুখের আদলের খুঁত ঢাকতে সার্জারি করিয়েছেন। তবে গায়িকা জানিয়েছেন তার উত্তর দেবে সময় হলে তিনি নিজেই।

উল্লেখ্য, গত বছর হঠাৎই সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে বিদায় নিয়েছিলেন মোনালি ঠাকুর। কিন্তু স্পষ্টভাবে কিছু না জানালেও ব্যক্তিগত জীবনে সমস্যার কারণেই এমন সিদ্ধান্ত নিয়েছিলেন বলে জানান ঘনিষ্ঠমহল। ২০২০ সালে হঠাৎ নিজের বিয়ের খবর প্রকাশ্যে আনেন মোনালি। গানের পাশাপাশি অভিনেত্রী হিসেবেও কাজ করেছেন তিনি।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির