সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আরএফইডির সভাপতি সাইদুর, সম্পাদক হিমেল

news-image

নিজস্ব প্রতিবেদক : নির্বাচন কমিশন বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির (আরএফইডি) নতুন সভাপতি হয়েছেন ইত্তেফাকের সাইদুর রহমান এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন চ্যানেল ২৪-এর মুকিমুল আহসান হিমেল।

আরএফইডির নেতৃত্ব নির্বাচনে আজ মঙ্গলবার দুপুর ১টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ চলে বিকেল ৪টা পর্যন্ত। এরপর ফলাফল ঘোষণা করা হয়। ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় নির্বাচন কমিশনের মিডিয়া সেন্টারে। এর আগে একই জায়গায় হয় সংগঠনের বার্ষিক সাধারণ সভা।

নির্বাচনে ৬০ জন ভোটারের মধ্যে সবাই ভোটাধিকার প্রয়োগ করেছেন। তবে একটি ভোট বাতিল হয়েছে।

নির্বাচনে যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন বৈশাখী টেলিভিশনের কাজী ফরিদ। অর্থ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন আলোকিত বাংলাদেশের আরিফুল ইসলাম। সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন এখন টেলিভিশনের বেলায়েত হোসাইন। দপ্তর সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন মানবজমিনের মো. সিরাজুস সালেকীন চৌধুরী। প্রচার ও প্রকাশনা সম্পাদক নির্বাচিত হয়েছেন নিউজ বাংলার খায়রুল ইসলাম বাশার।

এ ছাড়া কার্যনির্বাহী সদস্যের ৫টি পদে ৫ জন প্রার্থী থাকায় সবাই নির্বাচিত হয়েছেন বিনা প্রতিদ্বন্দ্বিতায়। তারা হলেন- প্রতিদিনের সংবাদের গাজী শাহনেওয়াজ, ইন্ডিপেন্ডেন্ট টিভির মাহমুদুল হাসান পারভেজ, ডিবিসির মোসা. কাওসারা চৌধুরী কুমু, বাংলাভিশনের সৈকত সাদিক ও নয়া দিগন্তের হামিদ সরকার।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্বে ছিলেন সিনিয়র সাংবাদিক আশিষ সৈকত। কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন শেখ নজরুল ইসলাম ও মহিউদ্দিন আলমগীর জুয়েল।

 

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী