,

সন্ত্রাস-জঙ্গিবাদের বিরুদ্ধে ইমামদের ভূমিকা রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

news-image

নিজস্ব প্রতিবেদক : মসজিদের ইমাম-খতিবদের উদ্দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ থেকে যেন সব পরিবারের সন্তান বিরত থাকে, সে বিষয়ে সচেতনতা সৃষ্টিতে আপনারা অবদান রাখতে পারেন। আমরা চাই, আমাদের সন্তানরা যেন ইসলামের সঠিক শিক্ষা পায়।’

আজ সোমবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে সারাদেশে ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন প্রধানমন্ত্রী।

ইমাম-খতিবদের মসজিদের বয়ানে মাদক, জঙ্গিবাদ ও সন্ত্রাসের কুফল তুলে ধরার আহ্বান জানিয়ে সরকারপ্রধান বলেন, ‘সন্ত্রাস-জঙ্গিবাদে ধর্মের বদনাম হয়; বিষয়টি নতুন প্রজন্মকে বোঝাতে মডেল মসজিদগুলোর মাধ্যমে ইমামরা ভূমিকা রাখতে পারেন। ইসলামের সঠিক চর্চার মাধ্যমে সমাজের সব অসঙ্গতি দূর করে এগিয়ে যেতে হবে। সব ধর্মের স্বাধীনতা নিশ্চিত করতেই কাজ করছে বর্তমান সরকার।’

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘আমরা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র করছি, ইসলাম ধর্ম যাতে আরও উন্নতভাবে পালন করতে পারে। ধর্মের প্রকৃত শিক্ষা যাতে পায়। ইসলামের মূল্যবোধের প্রচার ও প্রসার যাতে ঘটে।’ এ সময় ইসলাম ধর্ম প্রচারে সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ২০১৮ সালের ২৬ জুন সারাদেশে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র করার প্রকল্প অনুমোদিত হয়। এ প্রকল্পের আওতায় সারাদেশে ৫৬৪টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক গড়ে তোলা হবে। এরই মধ্যে ২০২১ সালে ৫০টি মসজিদ করা হয়। আজ সোমবার আরও ৫০টি মসজিদ উদ্বোধন হয়েছে। এর মাধ্যমে মডেল মসজিদের সংখ্যা দাঁড়ালো ১০০টি।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির