,

একসঙ্গে দুই দেশে অপির সিনেমা

news-image

বিনোদন প্রতিবেদক : অবশেষে মুক্তি পাচ্ছে বহুল প্রতিক্ষীত সিনেমা ‘মায়ার জঞ্জাল’। আগামী মাসে দুই বাংলার প্রেক্ষাগৃহেই এটি দেখা যাবে। তারই অংশ হিসেবে গতকাল শনিবার প্রকাশ হয়েছে এর ফার্স্ট লুক।

মানিক বন্দ্যোপাধ্যায়ের দুটি ছোটগল্প অবলম্বনে বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত ‘মায়ার জঞ্জাল’। এটি পরিচালনা করেছেন ইন্দ্রনীল রায় চৌধুরী। এর মাধ্যমে অনেক বছর পর বড় পর্দায় দেখা যাবে অভিনেত্রী অপি করিমকে। এতে তার চরিত্রের নাম সোমা। স্বামী ও একমাত্র সন্তানকে নিয়ে কলকাতায় তার সংসার। স্বামী বেকার। এ কারণে সন্তানকে ইংলিশ মিডিয়ামে পড়াতে একটি বাসায় কেয়ারটেকারের চাকরি করে সোমা।

এর আগে, ২০০৪ সালে মোস্তফা সরয়ার ফারুকীর পরিচালনায় ‘ব্যাচেলর’ ছিল অপি করিমের প্রথম সিনেমা। এরপর আর বড় পর্দায় পাওয়া যায়নি তাকে। ‘মায়ার জঞ্জাল’র মাধ্যমে আবারও বড় পর্দায় ফিরছেন তিনি।

‘মায়ার জঞ্জাল’ সিনেমায় সোমার স্বামীর ভূমিকায় অভিনয় করেছেন কলকাতার অভিনেতা ঋত্বিক চক্রবর্তী। এছাড়াও আছেন সোহেল মণ্ডল, কলকাতার পরাণ বন্দ্যোপাধ্যায়, ব্রাত্য বসু, চান্দ্রেয়ী ঘোষ, শাওলি চট্টোপাধ্যায়। সিনেমাটি মুক্তি উপলক্ষে তাদের ঢাকায় আসার সম্ভাবনা রয়েছে বলে জানান এর অন্যতম প্রযোজক জসীম আহমেদ।

উল্লেখ্য, চীনের মর্যাদাসম্পন্ন সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের এশিয়ান নিউ ট্যালেন্ট অ্যাওয়ার্ডের অফিসিয়াল সিলেকশনে ‘মায়ার জঞ্জাল’ সিনেমাটির ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়। এর ইউরোপিয়ান প্রিমিয়ার হয় মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ফিল্মস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড বিভাগে। এরপর ইন্দোনেশিয়া, ইতালি, যুক্তরাজ্যসহ বিশ্বের বহুদেশে প্রদর্শিত হয়েছে সিনেমাটি।

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না