,

বিএনপি নির্বাচনে যাবে কিনা জানতে চেয়েছেন ডোনাল্ড লু

news-image

কূটনৈতিক প্রতিবেদক : বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন অংশগ্রহণমূলক হবে কিনা এবং বিএনপি নির্বাচনে যাবে কিনা জানতে চেয়েছেন সফররত মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। আজ রোববার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ বিষয়ে জানতে চান বলে বৈঠক সূত্রে জানা গেছে।

মতবিনিময়কালে বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতির (বেলা) নির্বাহী প্রধান সৈয়দা রিজওয়ানা হাসান উপস্থিত ছিলেন।

মতবিনিময় শেষে সৈয়দা রিজওয়ানা হাসান সাংবাদিকদের বলেন, ‘ওনারা বলেছেন, আমরা কোনো দলের পক্ষ নিয়ে কখনো কথা বলি না। আমরা একটি প্রক্রিয়া নিয়ে কথা বলি। এর বাইরে নির্বাচন নিয়ে কোনো কথা হয়নি। আমার দেখামতে ওখানে বিএনপির কেউ ছিল না। তবে নির্বাচন অংশগ্রহণমূলক হবে কিনা, তারা জানতে চেয়েছেন। কোনো দল নিয়ে কথা হয়নি’

এর আগে, রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ও পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক করেন ডোনাল্ড লু।

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির