,

নেপালে প্লেন বিধ্বস্ত: ১৩ মরদেহ উদ্ধার, আরও বাড়ার শঙ্কা

news-image

নেপালে ইয়েতি এয়ারলাইন্সের একটি এটিআর-৭২ বিমান বিধ্বস্ত হয়েছে। রোববার রাজধানী কাঠমান্ডু থেকে পোখরায় যাওয়ার পর পোখরার নতুন ও পুরাতন বিমানবন্দরের মাঝামাঝি জায়গায় একটি পাহাড় ঘেরা স্থানে প্লেনটি আছড়ে পড়ে।

নেপালি সংবাদমাধ্যম নেপাল লাইভ টুডে জানিয়েছে, বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত ১৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আশঙ্কা করা হচ্ছে মৃতের সংখ্যা আরও বাড়বে।

সামাজিকে যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, প্লেনটিতে দাউ দাউ করে আগুন জ্বলছে। ধারণা করা হচ্ছে, বিধ্বস্ত হওয়ার পরই এটিতে আগুন ধরে যায়। কি কারণে এ ঘটনা ঘটল সেটি এখনো জানা যায়নি।

প্লেনটিতে সব মিলিয়ে ৭২ জন আরোহী ছিলেন। এরমধ্যে ৬৮ জন যাত্রী। আর বাকি চারজন কেবিন ক্রু।

প্লেন বিধ্বস্তের ঘটনা ঘটার পরই সেখানে দ্রুত ছুটে যান উদ্ধাকারীরা। এখন  প্লেনের ভেতর আটকে থাকাদের উদ্ধারে চেষ্টা চালাচ্ছেন তারা।

ইয়েতি এয়ারলাইন্সের মুখপাত্র সুদর্শন বার্তৌলা বার্তাসংস্থা এপিকে বলেছেন, ‘উদ্ধার কাজ চলছে, আমরা এখনো জানি না কেউ বেঁচে আছেন কিনা।’

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির