,

ইজতেমায় আরও ৩ মুসল্লির মৃত্যু

news-image

নিজস্ব প্রতিবেদক টঙ্গীর তুরাগ তীরে প্রথম পর্বের বিশ্ব ইজতেমায় অসুস্থ হয়ে আরও তিন মুসল্লির মৃত্যু হয়েছে। গত শুক্রবার বিকেলে ও রাতে ইজতেমা মাঠে তাদের মৃত্যু হয়। এ নিয়ে এবারের ইজতেমার প্রথম পর্বে ছয় জনের মৃত্যুর খবর পাওয়া গেল।

আজ শনিবার ফজরের নামাজের পর ইজতেমা মাঠে তাদের জানাজা সম্পন্ন হয়। ইজতেমা আয়োজক কমিটি এ তথ্য নিশ্চিত করেছে।

মৃতদের মধ্যে একজনের নাম জানা গেছে। তিনি হলেন-আক্কাস আলী (৫০)। তার বাড়ি ঢাকার যাত্রাবাড়ী এলাকায়।

জানা গেছে, শুক্রবার বিকেলে মাঠের ৪২১ নম্বর হালকায় অসুস্থ হয়ে পড়েন আক্কাস আলী। পরে তাকে উদ্ধার করে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাসপাতালের চিকিৎসক ইমাম গাজ্জালী বলেন, আক্কাস আলী নামের ওই মুসল্লিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। এ ছাড়া একই দিন আরও দুই মুসল্লির মৃত্যু হয়।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির