,

‘মানসিকভাবে অসুস্থ’ শুনে রেগে যে বার্তা দিলেন শ্রুতি

news-image

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী শ্রুতি হাসানের সময়টা ভালো যাচ্ছে না। মাঝেমধ্যেই গুজবের শিকার হচ্ছেন তিনি। এবারও তাই হলো। তেলুগু ‘ওয়ালটেয়ার ভিরিয়া’ সিনেমার একটি অনুষ্ঠানে শ্রুতির অনুপস্থিতি তৈরি করেছে বিতর্ক। শ্রুতি সামান্য জ্বর হলেও অনেকের মন্তব্য ছিল, মানসিক কোনো সমস্যার কারণে সে অনুষ্ঠানে দেখা যায়নি শ্রুতিকে। এই বক্তব্যেই চটে গেছেন অভিনেত্রী।

ইনস্টাগ্রামে নিজের ক্ষোভ প্রকাশ করে শ্রুতি লেখেন, ‘মানসিক স্বাস্থ্য নিয়ে ভুল খবর রটানো নতুন নয়। তবে আমি সব সময়ই মানসিক সুস্বাস্থ্যের দিকে জোর দেই। তার ব্যতিক্রম হবে না কখনো। কিন্তু যারা এই নিয়ে মিথ্যে রটাচ্ছেন তাদের জানিয়ে রাখি, আমার জ্বর হয়েছিল। আর তেমন কিছু হয়নি।’

ভারতের আনন্দবাজার পত্রিকা এক প্রতিবেদনে জানিয়েছে, শ্রুতি আপাতত রয়েছেন নিজের জগতে। প্রেমিক শান্তনু হাজারিকাকে পেয়ে বদলে গেছে তার জীবন। সম্প্রতি এক সাক্ষাৎকারে কলম হাসান কন্যা জানান, শান্তনু শুধু প্রেমিক নন, তার সবচেয়ে ভালো বন্ধু। সম্পর্কে থেকে বোঝাপড়া আরও গভীর হয়েছে দুজনের।

শ্রুতির কথায়, ‘ভালো মানুষের সংস্পর্শে ইতিবাচক বদল আসে শুনেছিলাম। এখন নিজের জীবন দিয়ে বুঝি। শান্তনুর জন্যই আমি এত শান্ত আর দয়ালু হয়ে উঠেছি। আগে অসহিষ্ণু ছিলাম।’

উল্লেখ্য, গত ১৩ জানুয়ারি মুক্তি পেয়েছে ‘ওয়ালটেয়ার ভিরিয়া’। ভারতের দক্ষিণী সিনেমার পরিচালক কে এস রবীন্দ্র নির্মাণ করছেন এটি। অ্যাকশন-থ্রিলার ঘরানার এ সিনেমায় অভিনয় করেছেন মেগাস্টার চিরঞ্জীবী ও রবি তেজা।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না