,

শেরপুরে ট্রাকের ধাক্কায় বাবা-ছেলেসহ নিহত ৩

news-image

নিজস্ব প্রতিবেদক : শেরপুরে ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন। আজ শুক্রবার রাতে সদর উপজেলার মির্জাপুর এলাকার তাতালপুরের বলস্বর ব্রিজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নালিতাবাড়ীর তিনআনীর রফিক মিয়া ও তার ছেলে রাব্বি। তবে নিহত অপরজনের নাম-পরিচয় পাওয়া যায়নি। আহতরা হলেন- রাজনগরের মোহাম্মদ আলী ও অটোরিকশা চালক হাবিবুর রহমান। আরেকজনের পরিচয় পাওয়া যায়নি।

শেরপুর জেলা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শাহনেওয়াজ নোমান বলেন, হাসপাতালে তিনজনকে মৃত অবস্থায় নিয়ে আসা হয়। আরও তিনজন আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

শেরপুর সদর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) কামরুজ্জামান বলেন, ‌‌‘চালের ট্রাকের তিনজন নিহত হয়েছেন। তাতালপুরের বলস্বর ব্রিজের সামনে এ দুর্ঘটনা ঘটে। আমরা ঘটনার পরেই ঘাতক ট্রাকটি আটক করেছি। ট্রাকচালক পালিয়ে গেছেন। আমরা ঘটনাস্থলে কাজ করছি।’

 

এ জাতীয় আরও খবর

সরকারি চাকরীজীবীরা কাজের সঙ্গে চুরিও করে: পরিবেশমন্ত্রী

হাম উপসর্গে একদিনে আরও ৬ শিশুর মৃত্যু

ইউপি নির্বাচনের তারিখ এখনো চূড়ান্ত নয়

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৭ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৯৩

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর