,

বিশ্বের শীর্ষ ৫ ধনীর তিনজনই মার্কিনি

news-image

অনলাইন ডেস্ক : বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তিদের নিয়ে সাধারণ মানুষের আগ্রহের কমতি নেই। প্রতি নতুন বছরে সেরা ধনীদের তালিকার রদবদল হয়। তারই প্রেক্ষিতে এবছর ফোর্বস- এর ‘রিয়েল টাইম বিলিয়নিয়ার’-এ বিশ্বের শীর্ষ ধনকুবদের তালিকা প্রকাশ করেছে।

এবারের এই তালিকায় প্রথমেই রয়েছেন বার্নার্ড আর্নল্ট। ফ্রান্সের এই ধনকুবেরের মোট সম্পদ ২০৪ বিলিয়ন ডলারের। আর্নল্ট হল বিলাস দ্রব্য এলভিএমএইচ-এর সিইও। যারা লুই ভিটন, ক্রিশ্চিয়ান ডিওর এবং গিভেঞ্চির মতো ব্র্যান্ডের মালিক।

তালিকার দ্বিতীয়তে আছেন টেলসা’র সিইও ইলন মাস্ক। ফোর্বসের হিসেব অনুযায়ী তার এই মুহূর্তে সম্পদের পরিমাণ ১৪৬ দশমিক ৫ বিলিয়ন ডলার।

বিলিয়নিয়ার র‍্যাঙ্কিংয়ে বিশ্বের তিন নম্বর ধনী ব্যক্তি হিসেবে তালিকায় আছেন ভারতের শিল্পপতি গৌতম আদানি। তার মালিকানাধীন আদানি শিল্পগোষ্ঠীর সাম্রাজ্য এখন আফ্রিকা থেকে অস্ট্রেলিয়া পর্যন্ত বিস্তৃত। এমনকি বাংলাদেশেও রয়েছে তার বিনিয়োগ। তার মোট সম্পদের পরিমাণ ১২৪ দশমিক ৭ বিলিয়ন ডলার।

চতুর্থ শীর্ষ ধনীর তালিকায় আছেন অনলাইনে কেনাবেচার প্রতিষ্ঠান অ্যামাজনের প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী মার্কিন উদ্যোক্তা জেফ-বেজোস। তার মোট সম্পদ ১১৮ দশমিক ৩ বিলিয়ন ডলার।

এছাড়া বর্তমানে বিশ্বের শীর্ষ ধনীর তালিকায় পাঁচ নম্বরে উঠে এসেছেন বিনিয়োগকারী প্রতিষ্ঠান বার্কশায়ার হ্যাথওয়ের প্রধান নির্বাহী ওয়ারেন বাফেট। তার মোট সম্পদের পরিমাণ ১১১ বিলিয়ন মার্কিন ডলার।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না