,

বিশ্ব ইজতেমায় দেশের সর্ববৃহৎ জুমার জামাত

news-image

গাজীপুর প্রতিনিধি : টঙ্গীর তুরাগতীরে দেশ-বিদেশের লাখ লাখ মুসল্লির উপস্থিতিতে ইবাদত-বন্দেগি, জিকির-আসকার আর আল্লাহু আকবর ধ্বনিতে মুখর বিশ্ব ইজতেমা ময়দান। আজ শুক্রবার বাদ ফজর আম বয়ানের মধ্য দিয়ে প্রথম দিনের ইজতেমার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।

আজ ইজতেমা ময়দানে দেশের সর্ববৃহৎ জুমার জামাত অনুষ্ঠিত হয়েছে। দুপুর ১টা ৪৬ মিনিটে জুমার নামাজের ইমামতি করেন বাংলাদেশের কাকরাইল মসজিদের ইমাম হাফেজ মাওলানা মোহাম্মদ জুবায়ের আহমদ। দুপুর ১২টা ১৫ মিনিটে হয় জুমার আজান। ১টা ৪০ মিনিটে শুরু হয় জুমার খুদবা। দুপুর ১টা ৪৫ মিনিটে শুরু হয় জুমার নামাজ, শেষ হয় দুপুর ১টা ৫২ মিনিটে।

বৃহত্তম জুমার এ নামাজে অংশ নিতে তবলিগের মুসল্লি ছাড়াও গাজীপুর ও আশপাশের জেলা থেকে বৃহস্পতিবার রাতেই ইজতেমা ময়দানে অবস্থান নিয়েছে। ১৬০ একরের পুরো ইজতেমা ময়দান ছাপিয়ে কামারপাড়া, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কসহ আশপাশের অলিগলিতেও কাতারবদ্ধ হয়ে জুমার নামাজে অংশ নেন মুসল্লিরা।

বিশ্ব ইজতেমার জুমার নামাজ উপলক্ষে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানচলাচল বন্ধ রয়েছে। ইজতেমা মাঠ পূর্ণ হয়ে লাখ লাখ মুসল্লি জমায়েত হয়েছে মহাসড়কে।

টঙ্গী বাজার থেকে বাটা গেট, স্টেশন রোড, কামারপাড়া রোড হয়ে টঙ্গীর মিলগেট পর্যন্ত মুসল্লিরা অবস্থান নিয়েছেন। এতে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। যেসব যানবাহন রাস্তায় ছিল সেগুলোও মহাসড়কে বন্ধ রাখা হয়েছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোল্যা নজরুল ইসলাম বলেন, ইজতেমায় জুমার নামাজ পড়ার জন্য লাখ লাখ মুসল্লি এসেছেন। তারা মহাসড়কে অবস্থান নিয়েছেন। এজন্য আবদুল্লাহপুর থেকে গাজীপুরমুখী মহাসড়ক যানচলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। কামারপাড়া রোডও বন্ধ করে দেওয়া হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না