,

আকর্ষণীয় বেতনে ‘ঢাকা ওয়াসা’য় চাকরির সুযোগ

news-image

চাকরি ডেস্ক : ঢাকা পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ (ঢাকা ওয়াসা) জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি চুক্তিভিত্তিতে চিফ মিডিয়া অফিসার ও মিডিয়া অফিসার পদে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা আগামী ২৯ জানুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন।

পদের নাম: চিফ মিডিয়া অফিসার
পদ সংখ্যা: ১।
যোগ্যতা: গণযোগাযোগ ও সাংবাদিকতায় অন্যূন দ্বিতীয় শ্রেণির স্নাতক (সম্মান) সহ স্নাতকোত্তর ডিগ্রি বা প্রথম শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি বা সমমানের ডিগ্রি। শিক্ষা জীবনে সকল স্তরে দ্বিতীয় বিভাগ/শ্রেণি থাকতে হবে। স্বনামধন্য পত্রিকা বা ইলেকট্রনিক নিউজ চ্যানেলের সিনিয়র পর্যায়ের সাংবাদিক হিসেবে কাজের অভিজ্ঞতা অথবা জাতীয় বা আন্তর্জাতিক প্রতিষ্ঠানে জনসংযোগ কর্মকর্তা হিসেবে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। জাতীয় প্রেসক্লাবের সদস্যসহ সিনিয়র পর্যায়ের মিডিয়া ব্যক্তিত্বকে অগ্রাধিকার দেওয়া হবে। বিশেষ যোগ্যতাসম্পন্ন প্রার্থীর ক্ষেত্রে যোগ্যতা ও শর্তসমূহ শিথিলযোগ্য।

বয়সসীমা: ২৯ জানুয়ারি, ২০২৩ তারিখে প্রার্থীর বয়স ৪৫ বছরের বেশি হতে হবে।
বেতন: ১০০,০০০ টাকা।

পদের নাম: মিডিয়া অফিসার
পদ সংখ্যা: ১।
যোগ্যতা: গণযোগাযোগ ও সাংবাদিকতায় অন্যূন দ্বিতীয় শ্রেণির স্নাতক (সম্মান) সহ স্নাতকোত্তর ডিগ্রি বা প্রথম শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি বা সমমানের ডিগ্রি। শিক্ষা জীবনে সকল স্তরে দ্বিতীয় বিভাগ/শ্রেণি থাকতে হবে। স্বনামধন্য পত্রিকা বা ইলেকট্রনিক নিউজ চ্যানেলের সাংবাদিক হিসেবে কাজের অভিজ্ঞতা অথবা জাতীয় বা আন্তর্জাতিক প্রতিষ্ঠানে জনসংযোগ কর্মকর্তা হিসেবে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। জাতীয় প্রেসক্লাবের সদস্যসহ ইলেকট্রনিক মিডিয়ায় কাজ করার অভিজ্ঞতাকে অগ্রাধিকার দেওয়া হবে। বিশেষ যোগ্যতাসম্পন্ন প্রার্থীর ক্ষেত্রে যোগ্যতা ও শর্তসমূহ শিথিলযোগ্য।

বয়সসীমা: ২৯ জানুয়ারি, ২০২৩ তারিখে প্রার্থীর বয়স ৩২ বছরের বেশি হতে হবে।
বেতন: ৫০,০০০ টাকা।

আবেদনের নিয়ম
আগ্রহী প্রার্থীদের অনলাইনে ঢাকা ওয়াসার ওয়েবসাইটের www.dwasa.org.bd মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনের শেষ তারিখ ২৯ জানুয়ারি, ২০২৩।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির