,

ইজতেমা উপলক্ষে সতর্ক করল মার্কিন দূতাবাস

news-image

নিজস্ব প্রতিবেদক : ঢাকার মার্কিন দূতাবাস আসন্ন বিশ্ব ইজতেমা উপলক্ষে সতর্কতা জারি করেছে। টঙ্গীর তুরাগ নদীর তীরে দুই পর্বে অনুষ্ঠিত হতে যাওয়া ইজতেমার প্রথম পর্ব শুরু হচ্ছে আগামীকাল শুক্রবার, যা চলবে তিন দিন।

মার্কিন দূতাবাস সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক বিজ্ঞপ্তিতে বলেছে, ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় তিন কিলোমিটার দূরে টঙ্গীর তুরাগ নদীর তীরে লাখো মানুষের এই জমায়েত যানবাহন চলাচলে বেশ প্রভাব ফেলবে। বড় সড়কের অনেকগুলোতেই যান চলাচল নিয়ন্ত্রণ করবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

এই দিনগুলোয় ঢাকা ও আশপাশের এলাকায় ভ্রমণের কর্মসূচি থাকলে তা পুনর্বিবেচনার জন্য অনুরোধ করা হয়েছে। পাশাপাশি ট্রানজিট যাত্রীদের অতিরিক্ত সময় নিয়ে চলাচল করতে পরামর্শ দেওয়া হয়েছে। এ ছাড়া বিমানবন্দরমুখী উড়োজাহাজের যাত্রীদের টিকিট সঙ্গে রাখতে বলা হয়েছে, যাতে প্রয়োজনে পুলিশ চেকপোস্টে দেখানো যেতে পারে।

চলাচলের পথে বড় সমাবেশ, প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচি দেখলে বাড়তি সতর্কতা মেনে চলতে পরামর্শ দেওয়া হয়েছে। ইজতেমার দিনগুলোয় দূতাবাসের স্বাভাবিক কাজকর্ম চলবে।

উল্লেখ্য, ইজতেমার তিন দিনব্যাপী দ্বিতীয় পর্ব শুরু হবে আগামী ২০ জানুয়ারি।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির