,

রংপুরে বিএনপি ও অঙ্গ সংগঠনের ১০ নেতাকর্মী কারাগারে

news-image

হারুন উর রশিদ সোহেল,রংপুর ব্যুরো : রংপুরে বিএনপির নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষের ঘটনায় দায়েরকৃত মামলায় ১০ নেতাকর্মীর জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

গতকাল বুধবার সকালে রংপুরে জেলা ও দায়রা জজ আদালতে ওইসব নেতাকর্মী আদালতে উপস্থিত হয়ে জামিনের আবেদন করেন।যাদেরকে কারাগারে পাঠানো হয়েছে তারা হলেন, জেলা বিএনপির সদস্য সচিব আনিছুর রহমান লাকু, জেলা যুবদলের সভাপতি নাজমুল আলম নাজু, জেলা যুবদলের যুগ্ন সাধারণ সম্পাদক আকিবুল ইসলাম মনু, সহ-সাধারণ সম্পাদক মাহামুদুল হাসান রানা, জেলা কৃষক দলের আহবায়ক আনোয়ার শাহাদত, মহানগর ছাত্রদলের সহ-সভাপতি নোমান হাসান, স্বেচ্ছাসেবক দলের মহানগর কমিটির সাবেক সাধারণ সম্পাদক মোকছেদুল আরেফিন রুবেল, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহবায়ক মনতাছির মামুন, পীরগাছা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আল আমিন, জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা ফজলু মিয়া। এসব নেতা কর্মী হাইকোর্ট থেকে জামিন নিয়েছিলেন। হাইকোর্ট তাদের ৭ সপ্তাহের জামিন দিয়েছিলেন। গতকাল বুধবার জামিনের মেয়াদ শেষ হওয়া তারা জেলা জজ আদালতে জামিনের আবেদন করেন।

গত বছরের নভেম্বর মাসে রংপুর জেলা বিএনপির নেতা কর্মীদের সাথে পুলিশের সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদি হয়ে ২ শতাধিক জনকে আসামী করে মামলা করে। এই মামলাটি করেন মেট্রোপলিটন কোতয়ালি থানার এসআই রফিকুল ইসলাম। ছাত্রদল নেতা নয়ন মিয়া হত্যার প্রতিবাদে জেলা বিএনপি একটি মিছিল বের করে নগরীর শাপলা চত্বর প্রদক্ষিণ করে জাহাজ কোম্পানী অভিমুখে যেতে চাইলে গ্র্যান্ড হোটেল মোড়ে বিএনপি অফিসের সামনে পুলিশের সাখে বিএনপির নেতা-কর্মীদের সংঘর্ষ হয়। এতে ৩ পুলিশসহ ২৫ জন আহত হন।

বিএনপির পক্ষে আইনজীবী আফতাব উদ্দিন আহমেদ ও শফি কামাল বলেন, হাইকোর্টের আদেশ অনুয়ায়ি আদালতে আত্মসমর্পন করতে বলা হয়েছে। বিএনপি ও অঙ্গ সংগঠনের ১০ নেতাকর্মী আদালতে হাজির হয়ে জামিন চাইলে আদালত তাদের জামিন নামঞ্জুর করেন।

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না