,

প্রেম নিয়ে বিবাদ, কর্মীকে হাতুড়িপেটা করলেন ছাত্রলীগ নেতা

news-image

নিজস্ব প্রতিবেদক : প্রেম সংক্রান্ত ঘটনার জেরে দুই কর্মীকে হাতুড়িপেটা করার অভিযোগ উঠেছে পিরোজপুর জেলা ছাত্রলীগের সভাপতির নামে। গতকাল বুধবার সন্ধ্যায় পিরোজপুর শহরের বলেশ্বর ব্রিজের কাছে হামলার এ ঘটনা ঘটে। তবে এ অভিযোগ অস্বীকার করেছেন ছাত্রলীগ সভাপতি অনিরুজ্জামান অনিক।

এ ঘটনায় ছাত্রলীগ সভাপতিসহ চার জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দেওয়া হয়েছে। হামলার শিকার অনিক শেখ (২৩) পিরোজপুর সদর উপজেলার আলামকাঠী গ্রামের এনায়েত শেখের ছেলে এবং অনিকের বন্ধু অয়ন মজুমদার (২৩)। একই গ্রামের অসীম মজুমদারের ছেলে।

পিরোজপুর জেলা হাসপাতালে চিকিৎসাধীন অনিক শেখ অভিযোগ করে জানান, জেলা ছাত্রলীগের সভাপতি অনিরুজ্জামান অনিক ফোনে তাকে ডেকে বলেশ্বর ব্রিজের ওপারে নিয়ে যান। এ সময় তার সঙ্গে তার বন্ধু অয়ন ছিলেন। অনিরুজ্জামান অনিকের সঙ্গে কথা বলে ফেরার সময় তার সঙ্গে থাকা অনিরুজ্জামানের অনুসারী নিরব তাকে হাতুড়ি দিয়ে এলোপাতাড়িভাবে পেটাতে শুরু করে।

এ সময় অয়ন তাকে রক্ষা করতে গেলে তাকেও পিটিয়ে জখম করা হয়। অনিক শেখের দাবি, প্রেম সংক্রান্ত বিষয়ের জের ধরে এ হামলার ঘটনা ঘটেছে।

পিরোজপুর জেলা ছাত্রলীগের সভাপতি অনিরুজ্জামান অনিকের দাবি, প্রেম সংক্রান্ত বিষয় নিয়ে তাদের ঘেরের সামনে অনিক ও নিরব নামে দুইজনের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। বিষয়টি জানতে পেরে তিনি ভুক্তভোগীকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন। এ ঘটনায় তার কোনো সম্পৃক্ততা নাই বলেও জানান তিনি।

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদুজ্জামান জানান, ঘটনা শুনে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয় লিখিত অভিযোগ পাওয়া গেছে। আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির