,

খিলক্ষেত-উত্তরায় তীব্র যানজট

news-image

নিজস্ব প্রতিবেদক : বিশ্ব ইজতেমায় যোগ দিতে দলে দলে মানুষ গাজীপুরের টঙ্গীতে আসছেন, এর প্রভাব পড়েছে রাজধানী ঢাকা-ময়মনসিংহ সড়কে বনানী থেকে আব্দুল্লাহপুরগামী লেনে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটার দিকে খিলক্ষেত এলাকায় যানজটে আটকে থাকা গাড়ির সারি কুড়িল বিশ্বরোড এলাকা ছাড়িয়ে যায়।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, খিলক্ষেতে যানজটে আটকে আছে আবদুল্লাহপুরগামী যানবাহন। সড়কের অপর পাশে আব্দুল্লাহপুর থেকে বনানীগামী লেনেও দেখা গেছে ধীরগতি। অনেক মানুষ গাড়ির অপেক্ষায় ফুটপাতে দাঁড়িয়ে আছেন। কেউ কেউ ঝুঁকি নিয়ে ধীরগতিতে চলা গাড়ির সামনে দিয়ে ছুটে যাচ্ছেন গন্তব্যের বাসে উঠতে।

প্রায় আধা ঘণ্টা ধরে বাসে ওঠার চেষ্টা করেছেন মধ্য বয়সী আনোয়ারা বেগম। তিনি বলেন, ‘বনানী যাইব। কিন্তু বাস যা আসতেছে সব ভরা। আমার বয়স হইছে হুড়াহুড়ি কইরা তো উঠতে পারি না।’

আজমেরী পরিবহনের বাসের হেলপার ফরিদ মিয়া বলেন, ‘ইজতেমাকে কেন্দ্র করে রাস্তায় চাপ যাবে।’

এদিকে, আর্মি স্টেডিয়ামে থেকে মহাখালী পর্যন্ত সড়কে চাপ দেখা যায়নি। বিপরীত লেনেও গাড়ির গতি স্বাভাবিক। তবে মহাখালী বাস টার্মিনালের সামনের সড়কে থেমে থাকা দূরপাল্লার বাসের কারণে জট দেখা গেছে।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির