,

‘তিনি আমার দিকে যৌন দৃষ্টি দিতেন’

news-image

স্পোর্টস ডেস্ক : জিনেদিন জিদানকে নিয়ে অসম্মানসূচক কথা বলে তীব্র সমালোচনার মুখে পড়েছেন ফ্রান্স ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট নোয়েল লু গ্রেত। পরে তিনি অবশ্য ক্ষমা চাইতে বাধ্য হন। তবে নতুন বিতর্কে পড়েছেন ৮১ বছর বয়সী এই কর্মকর্তা। তার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তুলেছেন এক নারী স্পোর্টস এজেন্ট।

সোনিয়া সোইদ নামের সেই এজেন্ট অভিযোগ করে জানান, দীর্ঘ অনেক বছর ধরে লু গ্রেত তার প্রতি যৌন আগ্রহ দেখান। ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি মেইল এমন খবর প্রকাশ করেছে।

লু গ্রেতের বিরুদ্ধে আগেও যৌন হয়রানির অভিযোগ উঠেছিল। যেখানে ফ্রান্সের ক্রীড়ামন্ত্রী অ্যামেলিয়া ওদেয়া-কাস্তেরা ফেডারেশনকে তদন্তের জন্য জানায়।

সম্প্রতি যৌন হয়রানি নিয়ে এল’কিপে এক সাক্ষাৎকার দেন ৩৭ বছর বয়সী সোনিয়া। তিনি এ সময় জানান, লু গ্রেত ২০১৩ থেকে ২০১৭ পর্যন্ত কয়েক দফা তার সঙ্গে বাজে আচরণের চেষ্টা করেন।

সোনিয়া জানান, তিনি নারী ফুটবলের উন্নতির জন্য যখনই লু গ্রেতের সঙ্গে ব্যবসায়িক আলোচনায় বসতেন। তখন ফরাসি ফুটবল প্রেসিডেন্ট খারাপভাবে আগ্রহ দেখাতেন। ভয়েসমেইলে মেসেজ দিতেন, যেখানে রাতে শ্যাম্পেইনের আমন্ত্রণ জানানো হতো।

গত সেপ্টেম্বরে ক্রীড়ামন্ত্রী ফেডারেশনকে এক দফা তদন্তের জন্য জানায়। সো ফুট নামের একটি ম্যাগাজিন প্রকাশ করেছিল, লু গ্রেত কয়েকজন নারীকে যৌন হয়রানি করেছেন।

ফরাসি ম্যাগাজিনটি সে সময় ৬ পাতার একটি তদন্ত প্রকাশ করে। তারা ফেডারেশনের বর্তমান ও সাবেক অনেক কর্মকর্তার বিষয়ে লিখে। যেখানে বড় আকারে ধরা পড়ে লু গ্রেত এক নারীকে আবেদনমূলক বার্তা পাঠিয়েছিলেন। তারা আরও লিখে ফেডারেশনে এই ধরনের সংস্কৃতি রয়েছে।

এদিকে সোনিয়া জানান, তিনি সর্বপ্রথম ২০১৩ সালে লু গ্রেতের সঙ্গে সাক্ষাৎ করেন। লু গ্রেত তাকে বিভিন্ন বার্তা পাঠান। যদিও তিনি খুব বেশি তার সঙ্গে মৌখিকভাবে আলোচনা করেননি। তবে এটা পরিস্কার যে, তার সঙ্গে শারীরিক সম্পর্কে জড়ালে সোনিয়ার আলোচনাগুলো এগিয়ে যাবে।

সোনিয়া বলেন, ‘তিনি কখনোই আমাকে এজেন্ট হিসেবে দেখতেন না। তিনি আমাকে এক টুকরা ক্যান্ডি ভাবতেন।’

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির