,

পেরুর নাগরিক জেইমের বাংলাদেশে যাবজ্জীবন

news-image

আদালত প্রতিবেদক : দুই কেজি কোকেনসহ গ্রেপ্তার পেরুর নাগরিক জেইম বার্গলে গোমেজকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বুধবার ঢাকার পঞ্চম অতিরিক্ত মহানগর দায়রা জজ ফাতেমা ফেরদৌস এ রায় দেন।

অন্যদিকে মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় আ. সালাম ও সালাউদ্দিন নামে দুই আসামিকে খালাস দিয়েছেন আদালত। রাষ্ট্রপক্ষের আইনজীবী এ এফ এম রেজাউর রহমান (রোমেল) বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলা থেকে জানা যায়, ব্রাজিলের সাওপাওলো থেকে এমিরেটস এয়ারলাইন্সের পিকে-৫৮২ নম্বর ফ্লাইটে করে জেইমের ভারতে যাওয়ার কথা ছিল। কিন্তু রুট পরিবর্তন করে ২০১৫ সালের ১ সেপ্টেম্বর সকাল সাড়ে আটটার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইটটি আসে। বিমানবন্দরের শুল্ক কর্মকর্তারা প্রথম দফায় জেইমের সঙ্গে থাকা মালামাল তল্লাশি করে কিছুই পাননি।

পরে আইডিএআর-এর তথ্যের বিষয়টি শুল্ক কর্মকর্তাদের জানানো হলে দ্বিতীয় দফা তল্লাশি চালিয়ে জেইমের পরনে থাকা জ্যাকেট কেটে তার ভেতর থেকে দুই কেজি কোকেন উদ্ধার করা হয়। এই কোকেনের আনুমানিক দাম প্রায় ৫২ কোটি টাকা।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোহাম্মদ ওবায়দুল কবির বিমানবন্দর থানায় একটি মামলা করেন। মামলাটি তদন্ত করে ওই বছরের ২ ডিসেম্বর তিন জনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেন তদন্ত কর্মকর্তা অধিদপ্তরের পরিদর্শক মোফাজ্জল হোসেন।

২০১৬ সালের ৭ এপ্রিল আসামিদের বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরু করেন আদালত। মামলার বিচার চলাকালে আদালত চার্জশিটভূক্ত ১০ জন সাক্ষীর মধ্যে আট জনের সাক্ষ্য গ্রহণ করেন।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির