শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিচ্ছেদ ভুলে এক হচ্ছেন শোয়েব-সানিয়া

news-image

স্পোর্টস ডেস্ক : ক্রীড়াঙ্গনে দুই উজ্জ্বল মুখ সানিয়া মির্জা ও শোয়েব মালিক। রাজনৈকিভাবে বৈরি দুই দেশ ভারত-পাকিস্তানের নাগরিক হওয়া সত্ত্বেও তাদের তাদের চার হাত এক হওয়ায় সমর্থকদের মনে আনন্দের সীমা ছিল না। তবে বিয়ের অনেক বছর বিপত্তি দেখা দেয়। গত কয়েকমাস ধরে দুজনের বিচ্ছেদের গুঞ্জন চলছে।

যদিও কেউই প্রকাশ্যে সে কথা স্বীকার করেননি। ফলে ভারতীয় টেনিস তারকা সানিয়া ও পাকিস্তানের সাবেক অধিনায়ক শোয়েবকে নিয়ে জল্পনার শেষ নেই।

এদিকে এই ভাঙনের গুঞ্জনের মধ্যেই নতুন ছবি পোস্ট করে জল্পনা আরও বাড়িয়ে দিলেন শোয়েব। এক বলিউডি পরিচালককে জন্মদিনের শুভেচ্ছা জানাতে গিয়ে সানিয়ার সঙ্গে নিজের ছবি পোস্ট করেছেন তিনি। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তোলপাড়। প্রশ্ন উঠেছে, তবে কি ভুল করে ছবি পোস্ট করেছেন শোয়েব? নাকি বিচ্ছেদ ভুলে এক হচ্ছেন তারা।

গত ৯ জানুয়ারি ছিল বলিউডের পরিচালক ও কোরিওগ্রাফার ফারাহ খানের জন্মদিন। ইনস্টাগ্রামে তাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন শোয়েব। তবে ফারাহর সঙ্গে শোয়েব একা নন, দেখা যাচ্ছে সানিয়াকেও। ছবিটি কবে, কোথায় তোলা তা অবশ্য বলা নেই।

তবে ছবিতে শোয়েবের মুখে দাড়ি নেই, যা দেখে ভক্তরা মনে করছেন, সেটি বেশ পুরনো। ফারাহর সঙ্গে তার একার ছবি ছিল না বলেই কি স্ত্রীর সঙ্গে ছবি দিলেন শোয়েব?

প্রতিটি ইনস্টাগ্রাম পোস্টই পুরনো হোক বা নতুন, শোয়েব বা সানিয়ার বিষয়গুলো এখন বেশ জল্পনার। এই ছবিটিও তার ব্যতিক্রম নয়। এক ভক্ত লিখেছেন, ‘আপনাদের মধ্যে সব ঠিক হয়ে গিয়েছে দেখে ভালো লাগছে।’ আরেকজন লিখেছেন, ‘কেন ভারতে আপনাদের বিচ্ছেদ নিয়ে এত জল্পনা চলছে? দয়া করে তাড়াতাড়ি সত্যি খবরটা জানান।’

প্রসঙ্গত, শোয়েবের এই পোস্টের দিন দুয়েক আগে সানিয়ার একটি পোস্ট নিয়ে জল্পনা তৈরি হয়। শোয়েবের সঙ্গে যে তার দূরত্ব তৈরি হয়েছে, সেটা বুঝিয়ে দেন সানিয়া। গত শুক্রবার সানিয়া ইনস্টাগ্রামে একটি স্টোরি দেন। তাতে লেখা, ‘আমাদের মধ্যে যে দূরত্ব রয়েছে সেটা অন্যদের আলোচনার বিষয় নয়। নিজেদের প্রয়োজনেই এই দূরত্ব। এক জনের সঙ্গে শুধু মাত্র একটা দূরত্ব রয়েছে মানেই তার ব্যবহার খারাপ এমন নয়। এটাও হতে পারে যে তার ব্যবহার আমার জন্য সঠিক নয়।’

এর আগে সর্বপ্রথম ইনস্টাগ্রামে একটি স্টোরিতে সানিয়া লিখেন, ‘ভাঙা হৃদয় কোথায় যায়? ঈশ্বর খুঁজতে।’ ভারতের অন্যতম সেরা টেনিস তারকা ছেলেদের সঙ্গে একটি ছবিও পোস্ট করেন। তাতে দেখা যাচ্ছে ইজহান তাকে চুমু খাচ্ছে। সেই সঙ্গে সানিয়া লেখেন, ‘যে মুহূর্তগুলো কঠিন সময় পার করে দেয়।’

ভারতীয় বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে জানা যায়, সানিয়া ও শোয়েব একসঙ্গে থাকছেন না। তাদের একমাত্র সন্তান ইজহান মির্জা মালিককে যদিও তারা একসঙ্গেই দেখাশোনা করছেন বলে জানা গিয়েছে। শোয়েবের অন্য কোনো নারীর সঙ্গে সম্পর্ক রয়েছে বলে শোনা যাচ্ছে। সে কারণেই ১২ বছরের সম্পর্ক ভেঙে যাওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ