,

রাজধানীর আরও ১৫ কোম্পানির বাসে ই-টিকিট চালু

news-image

নিজস্ব প্রতিবেদক : আজিমপুর, মোহাম্মদপুর, আবদুল্লাহপুর ও গাবতলীতে চলাচলরত ১৫টি কোম্পানির বাসে ই-টিকিট সার্ভিস চালু হয়েছে।

আজ মঙ্গলবার থেকে মোহাম্মদপুর, আজিমপুর, ধূপখোলা, ডেমরা, উত্তরা, আবদুল্লাহপুর ও গাবতলী রুটে চলাচল শুরু করেছে বাসগুলো।

পরিবহন কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- মেসার্স ভূঁইয়া এন্টারপ্রাইজ, স্বাধীন লাইন পরিবহন, দেওয়ান এন্টারপ্রাইজ লিমিটেড, মালঞ্চ পরিবহন লিমিটেড, তারাঙ্গা প্লাস ট্রান্সপোর্ট লিমিটেড, আলিফ এন্টারপ্রাইজ (১), আলিফ এন্টারপ্রাইজ (২), অভিনন্দন ট্রান্সপোর্ট লিমিটেড, বিকাশ পরিবহন লিমিটেড, গাবতলী এক্সপ্রেস লিমিটেড, মেঘলা ট্রান্সপোর্ট কোম্পানি লিমিটেড, ভিআইপি অটোমোবাইলস লিমিটেড, রমজান আলী এন্টারপ্রাইজ, মিডলাইন পরিবহন লিমিটেড এবং স্বপ্ন পরিবহন লিমিটেড।

এর আগে সোমবার দুপুরে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ জানান, এই তিন অঞ্চলের ১৫টি বাস কোম্পানির ৭১১টি বাস ই-টিকিটিংয়ের মাধ্যমে যাত্রীদের কাছ থেকে ভাড়া আদায় করবে। আগামী ২৮ ফেব্রুয়ারির মধ্যে ঢাকা ও আশপাশের জেলায় চলাচলকারী দেশের সব বাস কোম্পানিকে ই-টিকিটিংয়ের আওতায় আনা হবে।

এর আগে, মিরপুর অঞ্চলে চলাচলরত সবকটি বাস কোম্পানিতে ই-টিকিটিং চালু করা হয়। এর মধ্যে ২২ সেপ্টেম্বর প্রথমে আটটি বাস কোম্পানিতে পরীক্ষামূলকভাবে এবং পরে ১৩ নভেম্বর থেকে ওই অঞ্চলের আরও ২২টিতে ই-টিকিটিং পদ্ধতি চালু করা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির