,

যুক্তরাষ্ট্রে ১৪ বাড়ির খবর সর্বৈব মিথ্যা কথা: তাকসিম এ খান

news-image

নিজস্ব প্রতিবেদক : মার্কিন যুক্তরাষ্ট্রে ১৪টি বাড়ি নিয়ে দেশের একটি জাতীয় দৈনিকে যে সংবাদ প্রকাশ করা হয়েছে তা সর্বৈব মিথ্যা বলে দাবি করেছেন ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী তাকসিম এ খান। আজ বুধবার কারওয়ান বাজারে ওয়াসা ভবনের নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ দাবি করেন।

তাকসিম এ খান বলেছেন, ‌‘আমি ও আমার পরিবারের সবাই আমেরিকার নাগরিক। যে পাঁচটি বাড়ির তথ্য দেওয়া হয়েছে তার মধ্যে একটি অ্যাপার্টমেন্ট আমার স্ত্রীর কেনা। বাকি বাড়ি সম্পর্কে আমার কোনো তথ্য জানা নেই। ডাহা মিথ্যা কথা লেখা হয়েছে। ’

‘ঢাকা ওয়াসার পক্ষ থেকে আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এর বিরুদ্ধে আইনগত ব্যবস্থাসহ সব ব্যবস্থাই গ্রহণ করা হবে’, যোগ করেন ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক।

তিনি আরও বলেন, ‌‘আমি যদি দুর্নীতি করি তাহলে সরকার আমার বিরুদ্ধে ব্যবস্থা নেয় না কেন? আমি কোনো টাকা দেশ থেকে পাঠাইনি। প্রয়োজনও হয় না। আমার স্ত্রী সেখানে ভালো চাকরি করেন‌। আমার ছেলেও ভালো চাকরি করে। আমার টাকা পাঠাতে হয় না। প্রয়োজনে তারাই পাঠায়।’

 

এ জাতীয় আরও খবর

ইউপি নির্বাচনের তারিখ এখনো চূড়ান্ত নয়

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৭ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৯৩

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি