,

সংক্ষিপ্ত যাত্রাবিরতিতে ঢাকায় চীনের পররাষ্ট্রমন্ত্রী

news-image

অনলাইন ডেস্ক: নবনিযুক্ত চীনের পররাষ্ট্রমন্ত্রী কিন গ্যাং সোমবার দিবাগত রাত ২টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সংক্ষিপ্ত যাত্রাবিরতির জন্য অবতরণ করেন।

এ সময় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বিমানবন্দরে চীনের পররাষ্ট্রমন্ত্রীকে অভ্যর্থনা জানান। দুই পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময়ের পর বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে বৈঠকে বসেন তারা।

উল্লেখ্য, নবনিযুক্ত চীনা পররাষ্ট্রমন্ত্রী কিন গ্যাং আফ্রিকার পাঁচটি দেশে সপ্তাহব্যাপী ভ্রমণের পথে সংক্ষিপ্ত যাত্রাবিরতি করেন।

‘চীন-আফ্রিকা ব্যাপক কৌশলগত ও সহযোগিতামূলক অংশীদারিত্বকে গভীরতর করতে’ এবং চীন ও আফ্রিকার মধ্যে বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাড়াতে পররাষ্ট্রমন্ত্রী কিন গ্যাং পাঁচটি দেশের আমন্ত্রণে, ইথিওপিয়া, গ্যাবন, অ্যাঙ্গোলা, বেনিন, মিশর, আফ্রিকান ইউনিয়নের সদর দফতর এবং আরব রাষ্ট্রের সদর দফতর সফর করবেন।

চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন সোমবার সংবাদ সম্মেলনে বলেন, ৯ থেকে ১৬ জানুয়ারি ২০২৩’ পর্যন্ত তার এই সফর চলবে।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না