,

‘শনিবার বিকেল’ নিয়ে যা বললেন ফারুকী

news-image

অনলাইন ডেস্ক : গুলশানের হলি আর্টিজানে সন্ত্রাসী হামলা নিয়ে ‘শনিবার বিকেল’ নামে ছবি নির্মাণ করেছেন চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরওয়ার ফারুকী।

চার বছর আগে এ ছবির কাজ শেষ হলেও হলের পর্দায় এ ছবির দেখা মেলেনি। এ নিয়ে আক্ষেপ প্রকাশ করেছেন ছবিটির নির্মাতা ফারুকী।

এ নিয়ে সোমবার এক স্ট্যাটাস শেয়ার করেছেন। তাতে তিনি লিখেছেন— প্রিয় বাংলাদেশ, প্রিয় তথ্য মন্ত্রণালয়। গুলশানের হলি আর্টিজান নিয়ে নির্মিত ভারতীয় ছবি ‘ফারাজ’ মুক্তি পাচ্ছে ফেব্রুয়ারির ৩ তারিখ।

আর এই বঙ্গদেশের এক অধম ফিল্মমেকার ওই ঘটনা নিয়ে ‘শনিবার বিকেল’ বানিয়ে আজ চার বছর সেন্সরে আটকা।

আমাদের ছবি আর্টিজানের ঘটনা পুনর্নির্মাণ করেনি— এমনকি ওই ক্যাফের ভেতরের কোনো চরিত্র পুনর্নির্মাণও করেনি!

তার পরও এই সাজা পাওয়ার একমাত্র কারণ কি— এই দেশের নাগরিক হওয়া? ধন্যবাদ সব কিছুর জন্য। ইতিহাস নিষ্ঠুর। সেসব কিছু মনে রাখে।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির