,

পূবাইলে কাভার্ড ভ্যানের ধাক্কায় কলেজছাত্র নিহত

news-image

পূবাইল ও পূর্বাচল প্রতিনিধি : গাজীপুর মহানগরীর পূবাইল মাজুখান এলাকায় টঙ্গী-কালীগঞ্জ সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ড ভ্যানের ধাক্কায় মো. আব্দুল্লাহ আল জাবের হিমেল (১৭) নামে এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন।

অপর আরোহী সাব্বির হোসেন (১৭) গুরুতর আহত হয়ে ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন।

নিহত হিমেল মাজুখান পশ্চিমপাড়া এলাকার জাবেদ আলীর ছেলে ও উত্তরা মাইলস্টোন কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র। আহত সাব্বির একই এলাকার আরমান হোসেনের ছেলে। রোববার রাত ৮টায় দিকে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর তাদের দুজনকে উদ্ধার করে স্থানীয় ক্যাথারসিস হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে গেলে তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যেতে বলেন।

ঢাকা যাওয়ার পথে উত্তরা ক্রিসেন্ট হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত মেডিকেল অফিসার আল জাবের হিমেলকে মৃত ঘোষণা করেন।

পূবাইল থানার ওসি মো. জাহিদুল ইসলাম বলেন, রাতে মাজুখান এলাকায় একটি সড়ক দুর্ঘটনার খবর পাই। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা ঘটনাস্থল থেকে আহত অবস্থায় মোটরসাইকেলচালককে হাসপাতাল নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির