,

‘ফাটাফাটি সাকিব দা’র প্রশংসায় কলকাতা

news-image

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসর চলছে। এর মাঝে ফরচুন বরিশালের হয়ে নিজের প্রথম ম্যাচে ঝড় তুলেছেন সাকিব আল হাসান। তার খুনে ব্যাটিংয়ের প্রশংসা করেছে আইপিএলের অন্যতম দল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। এবারের আইপিএলের মিনি নিলামে সাকিবকে পশ্চিম বঙ্গের ফ্র্যাঞ্চাইজিটি দলে ভিড়িয়েছে।

গত শনিবারের ম্যাচে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে ৩২ বলে ৬৭ রানের ইনিংস খেলেন সাকিব। এর পরেই বিশ্বসেরা অলরাউন্ডারের ভিডিও নিজেদের ইনস্টাগ্রাম প্রোফাইলে পোস্ট করে কেকেআর। সেখানে ছিল তার ব্যাটিংয়ের কিছু ঝলক। আর ক্যাপশনে লেখা ‘ফাটাফাটি সাকিব দা’।

সাকিব দীর্ঘ দিন কলকাতার হয়ে আইপিএল খেলেছেন। পরে অবশ্য তাকে ছেড়ে দিয়েছিল। এরপর সানরাইজার্স হায়দ্রাবাদ ঘুরে এবার আবার কলকাতায় ফিরেছেন তিনি। নিলামে দেড় কোটি রুপিতে সাকিবকে কিনেছে শাহরুখ খানের ফ্র্যাঞ্চাইজি।

আগামী মার্চের শেষে আইপিএল শুরু হওয়ার কথা। তার আগে সাকিবের ফর্ম স্বস্তি দিচ্ছে কলকাতাকে। তাই শাকিবের প্রশংসা করে তার আত্মবিশ্বাস আরও বাড়ানোর চেষ্টা করেছে তারা।

সেদিন সাকিবের ব্যাটে ভর করে শের-ই-বাংলা স্টেডিয়ামে ১৯৪ রান তোলে বরিশাল। যদিও ম্যাচ জিততে পারেনি তারা। এক ওভার বাকি থাকতে জয় তুলে নেয় সিলেট। বল হাতে ৪ ওভারে ৩১ রান দিয়েছেন সাকিব। উইকেট পাননি।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির