,

হজ চুক্তি: উঠলো বয়সের নিষেধাজ্ঞা

news-image

নিজস্ব প্রতিবেদক : সৌদি আরবের জেদ্দায় আজ স্থানীয় সময় সকাল ৯টায় দুই দেশের মন্ত্রী পর্যায়ে দ্বিপাক্ষিক এক বৈঠকে দুই দেশের মধ্যে এ বছরের হজ চুক্তি সম্পন্ন হয়েছে।

সোমবার সকালে চুক্তিতে স্বাক্ষর করেন বাংলাদেশের ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান ও সৌদি সরকারের ওমরা ও হজ মন্ত্রী ডক্টর তৌফিক বিন ফাওজান আল রাবিহা।

চুক্তি অনুযায়ী বাংলাদেশ থেকে এ বছর এক লাখ ২৭ হাজার ১৯৮ জন ধর্মপ্রাণ মুসলমান হজ পালন করতে পারবেন। একই সঙ্গে উঠে গেছে ৬৫ বছরের বেশি বয়সীদের হজ পালনের নিষেধাজ্ঞা।

ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উপ-সচিব আবুল কাশেম মুহাম্মদ শাহীন এ তথ্য জানান।

তিনি বলেন, আজ সকাল ১০টার দিকে সৌদি আরবের সঙ্গে হজ চুক্তি হয়। হজ চুক্তিতে বাংলাদেশের পক্ষে ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান এবং সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রী ড. তৌফিক আল-রাবিয়াহ সই করেন।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির