,

দেশের মেয়েদের উরফির থেকে শেখা উচিত: হানি সিং

news-image

বিনোদন ডেস্ক : বলিউডের অন্যতম র‌্যাপার ও সংগীতশিল্পী হানি সিং সমালোচিত মডেল উরফি জাভেদের প্রশংসা করেছেন। তিনি বলেন, উরফি একজন ভয়হীন এবং সাহসী মেয়ে। দেশের মেয়েদের উরফির কাছ থেকে শেখা উচিত।

উরফি জাভেদ ভারতের একজন মডেল। বিতর্কিত পোশাক পরিধানের জন্য তিনি নিয়মিত শিরোনামে থাকেন। তীব্র সমালোচনায় থাকা এই মডেলকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। জনসমক্ষে তার বিতর্কিত ড্রেসিং সেন্সের জন্য সর্বাধিক পরিচিত তিনি।

সম্প্রতি নতুন অ্যালবাম মুক্তি পাচ্ছে হানি সিংয়ের। ইউলিয়া ভান্টুরের সঙ্গে তার নতুন গান ‘ইয়া রে’ প্রচারের সময় উরফি সম্পর্কে কথা বলেন গায়ক। ফিল্মি বিটকে দেওয়া এক সাক্ষাৎকারে হানি সিং বলেন, ‘আমি এই মেয়েটিকে খুব পছন্দ করি। সে খুব নির্ভীক এবং সাহসী। সে তার জীবনে নিজের মতো করে বাঁচতে চায়। আমি মনে করি, আমাদের দেশের সব মেয়েরই তার কাছ থেকে শেখা উচিত। আপনার যা মন চায় তা করুন বিনা দ্বিধায়। কাউকে ভয় করবেন না। আপনি যেখান থেকেই আসুন না কেন, আপনি যে ধর্ম-বর্ণ বা পরিবারেরই হোন না কেন।’

দীর্ঘ বিরতির পর হানি তার নতুন অ্যালবাম ‘হানি ৩.০’ নিয়ে আসছেন। সম্প্রতি ‘ভুল ভুলাইয়া ২’-এর দে তালি গানটি গেয়েছেন হানি সিং। অক্ষয় কুমারের আসন্ন সিনেমা ‘সেলফি’ এবং সালমান খানের ‘কিসি কা ভাই কিসি কি জান’ সিনেমাতেও থাকছে হানির গান। প্রাক্তন স্ত্রী শালিনী তালওয়ারের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর হানি সিং বর্তমানে অভিনেত্রী টিনা থাডানির সঙ্গে ডেটিং করছেন।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির