,

আতলেতিকোকে হারিয়ে রিয়ালের সঙ্গে ব্যবধান বাড়াল বার্সা

news-image

স্পোর্টস ডেস্ক : লা লিগার ম্যাচে আতলেতিকো মাদ্রিদকে ১-০ গোলে হারিয়েছে বার্সেলোনা। এ জয়ে পয়েন্ট টেবিলে রিয়াল মাদ্রিদের সঙ্গে ব্যবধান বাড়িয়ে শীর্ষেই রইল জাভির দল। বার্সার হয়ে একমাত্র গোলটি করেন উসমান দেম্বেলে।

যদিও ম্যাচের শেষের কয়েক মিনিট দুই দলই খেলে ১০ জন নিয়ে। নিজেদের মধ্যে মারামারি করে লাল কার্ড দেখেন বার্সার ফেররান তরেস ও আতলেতিকোর স্তেফান সাভিচ।

ম্যাচের ২২তম মিনিটে এগিয়ে যায় বার্সা। গোলে দারুণ অবদান পেদ্রির। গতি আর পায়ের কারিকুরিতে স্বাগতিকদের রক্ষণ গুঁড়িয়ে ডি বক্সে ঢুকে যান তিনি। নিজে শট না নিয়ে তরুণ এই মিডফিল্ডার খুঁজে নেন গাভিকে। তার কাছ থেকে বল পেয়ে আড়াআড়ি শটে দূরের পোস্ট দিয়ে জাল খুঁজে নেন অরক্ষিত দেম্বেলে।

লিগে ১৬ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা। ৩৮ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আগের দিন ভিয়ারিয়ালের বিপক্ষে হেরে যাওয়া রিয়াল মাদ্রিদ। ২৭ পয়েন্ট নিয়ে দিয়েগো সিমেওনের আতলেতিকো পাঁচ নম্বরে আছে।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির