,

পুরো জানুয়ারি জুড়েই থাকবে শীত, হতে পারে বৃষ্টিও

news-image

নিজস্ব প্রতিবেদক : মৃদু শৈত্যপ্রবাহের পর দেশব্যাপী তাপমাত্রা বাড়তে শুরু করেছে। এই সপ্তাহে শীত কমে আসবে। মঙ্গলবার থেকে দেশে দিনের বেলায় আকাশ কুয়াশামুক্ত থাকার প্রবল সম্ভাবনা রয়েছে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা শাহিনুর ইসলাম বলেন, ‘পুরো জানুয়ারি মাসই শীত থাকবে। তবে বিগত কয়েক দিনের মতো এতো শীত অনুভূত হবে কি না, সেটা নির্ভর করছে কুয়াশার ওপর। স্বাভাবিকভাবেই আমাদের দেশে গত কয়েক দিন যেভাবে শীত অনুভূত হয়েছে, সেটা এক সপ্তাহের বেশি নয়। তাই মাসজুড়ে একই রকম শীত থাকবে না। আজ সোমবার ও আগামীকাল মঙ্গলবার দুপুরের দিকে সূর্যের আলো দেখা দেবে। তাই দিন ও রাতের তাপমাত্রা এই দুই দিন সামান্য বাড়তে পারে।

গতকাল রোববার আবহাওয়া অধিদপ্তরের পরবর্তী সাত দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সপ্তাহের শেষের দিকে দেশের উত্তরাঞ্চলের দু-এক জায়গায় হালকা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। এ সময়ে মধ্যরাত থেকে সকাল ও দুপুর পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা বিরাজ করতে পারে। কোথাও কোথাও মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।

এদিকে স্যাটেলাইট ইমেজ পর্যবেক্ষণ করে জানুয়ারি মাসের আবহাওয়ার পূর্বাভাস দিয়ে কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ুবিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ জানান, ‘৮ থেকে ১৬ জানুয়ারি পর্যন্ত দেশব্যাপী ধীরে ধীরে তাপমাত্রা বাড়বে। ১৪, ১৫ ও ১৬ জানুয়ারি দেশব্যাপী হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির প্রবল সম্ভাবনা আছে। বৃষ্টির পর ১৮ থেকে ২৫ জানুয়ারি পর্যন্ত দেশব্যাপী কুয়াশা ও মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।’

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির