,

শার্লি এবদোর বিরুদ্ধে ইরানে প্রতিবাদ-বিক্ষোভ

news-image

অনলাইন ডেস্ক : সম্প্রতি ফ্রান্সের একটি পত্রিকায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ীর বিকৃত কার্টুন ছাপায়। এই নিয়ে তেহরানে ফরাসি দূতাবাসের সামনে বহু ইরানি নাগরিক প্রতিবাদ বিক্ষোভ করেছেন। এ সময় তারা বিভিন্ন ব্যানার, ফেস্টুন ও প্লাকার্ড নিয়ে বিক্ষোভ করেন এবং সাপ্তাহিক শার্লি এবদো পত্রিকার বিরুদ্ধে নিন্দা জানান।

এছাড়া বিক্ষোভকারীরা ফ্রান্সের জাতীয় পতাকায় আগুন দেন। বিক্ষোভকারীরা ফ্রান্স, আমেরিকা, ব্রিটেন এবং ইসরায়েলের বিরুদ্ধে স্লোগান দেন। গতকাল রোববার এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। বিক্ষোভকারীদের বেশিরভাগই মাদ্রাসার ছাত্র-শিক্ষক বলে পার্স টুডের প্রতিবেদনে বলা হয়েছে।

বিক্ষোভকারীরা ইরানের জাতীয় পতাকা এবং সর্বোচ্চ নেতার ছবি সম্বলিত প্লাকার্ড বহন করেন যাতে লেখা ছিল “আমি সর্বোচ্চ নেতার জন্য জীবন উৎসর্গ করতে প্রস্তুত।”

এ ছাড়া, পত্রিকাটির বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিক্ষোভকারীরা ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানান। একই ধরনের প্রতিবাদ বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে পবিত্র কোম নগরীতে।

সেখানকার মাদ্রাসার ছাত্ররা এক বিবৃতিতে বলেছেন, ফরাসি সরকারকে অবশ্যই এই ধরনের অযৌক্তিক, অবমাননাকর ও ধর্মবিরোধী কর্মকাণ্ড থেকে পত্রিকাটিকে বিরত রাখার জন্য ব্যবস্থা নিতে হবে।

এছাড়া শার্লি এবদো পত্রিকায় সর্বোচ্চ নেতার বিকৃত কার্টুন প্রকাশের জন্য ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোকে ইরানি জনগণের কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানান।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯