,

ছাড়পত্র পেলেই দেশে ফিরবেন ফারুক, জানালেন স্ত্রী

news-image

বিনোদন প্রতিবেদক : নিয়মিত চেকআপের জন্য ২০২১ সালের ৪ মার্চ সিঙ্গাপুর যান বরেণ্য অভিনেতা ও ঢাকা ১৭ আসনের সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুক। এরপর চেকআপের ডাক্তাররা তার শারীরে নানা জটিলতা খুঁজে পান। সেসময় থেকেই সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন আছেন তিনি। উচ্চ রক্তচাপ, মস্তিস্ক, স্নায়ুতন্ত্রের নানা সমস্যায় ভুগছিলেন এই অভিনেতা।

মাঝে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ)।

এখন অবশ্য পুরোপুরি সুস্থ মিয়া ভাই’খ্যাত এই অভিনেতা। শারীরিক কোনো জটিলতাও নেই। আর ডাক্তারের পক্ষ থেকে ছাড়পত্র মিললেই দেশে ফিরছেন তারা- এমনটাই জানালেন ফারুকের স্ত্রী ফারহানা পাঠান।

মুঠোফোনে দৈনিক আমাদের সময় অনলাইনকে তিনি বলেন, ‘সবার দোয়ায় ফারুক এখন পুরোপুরি সুস্থ। এখন তার চিকিৎসক দেশের বাইরে রয়েছে। তিনি দেশে (সিঙ্গাপুর) ফিরেই ফারুককে আবার দেখবে। এরপর আশা করি, ছাড়পত্র দিয়ে দিবেন। আর সেটি হাতে পেলেই দেশে ফেরা হবে।’

শুনলাম, আর্থিক জটিলতার কারণে নাকি ফেরা হচ্ছে না- এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘না, বিষয়টি ভুল ভাবে তুলে ধরা হয়েছে বা আমি হয়তো তাকে (সাংবাদিক) বোঝাতে পারিনি। মাউন্ট এলিজাবেথ হাসপাতালে যেহেতু ফারুকের দীর্ঘদিন চিকিৎসা হয়েছে। এর মধ্যে আইসিইউতেও থাকতে হয়েছে কয়েক মাস। সব মিলিয়ে এখানে অনেক টাকা বিল হয়েছে। এর মধ্যে বেশির ভাগ টাকাই দেওয়া হয়েছে। এখন অল্প কিছু টাকা বাকি আছে। সেটা কোনই ঘটনা না! সব টাকা পরিশোধ করলাম আর অল্প কিছু টাকার জন্য দেশে ফেরা হবে না! এটা আসলে ভুল তথ্য।’

সঙ্গে যোগ করে ফারহানা পাঠান বলেন, ‘মাউন্ট এলিজাবেথ হাসপাতালের যে ডাক্তার ফারুকের নিয়মিত চেকআপ করেন, সে আপাতত দেশের বাইরে আছেন। উনি দেশের বাইরে যাওয়ার আগে তার শরীরের অবস্থা কেমন, তা দেখে গেছেন। আর তখনই বলেছেন, চাইলে আপনারা দেশে ফিরে যেতে পারেন। তবে তার পরামর্শ ছিল আর ক’দিন থাকার। যদি কোন সমস্যা আবার দেখা দেয়, হয়তো এ কারণেই ডাক্তার একথা বলেছেন। এজন্যই আমরা এখানে অবস্থান করছি। আশা করি, আগামী মাসেই দেশে ফেরা হবে।’

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট