,

সীমান্ত খুলে দিল চীন

news-image

অনলাইন ডেস্ক : করোনা ভাইরাসের শুরু থেকে গত প্রায় তিন বছর ধরে কড়া জিরো-কোভিড নীতি চালু রেখেছিল চীন। তবে গত মাস থেকে বিভিন্ন বিধিনিষেধ তুলে নিতে শুরু করে দেশটি। সর্বশেষ বিধি ভ্রমণকারীদের জন্য কোয়ারেন্টিনের নিয়ম তুলে দিয়ে সীমান্ত খুলে দিয়েছে চীন। খবর আল-জাজিরা, বিবিসির।

প্রতিবেদনে বলা হয়েছে, আজ রোববার থেকে হংকংয়ের সঙ্গে তিন বছর পর চীনের সীমান্ত খুলে দেওয়া হয়েছে। এতে করে যাওয়ায় স্থল ও সাগরপথে ভ্রমণকারীদের ঢল শুরু হয়েছে। দীর্ঘদিন পর পরিবার-স্বজনদের সঙ্গে দেখা করতে উৎসুক হয়ে আছেন তারা।

চীনের এই ঘোষণায় হংকংয়ের অধিবাসী তেরেসা চো বলেন, আমি খুব, খুবই খুশি, খুবই অধীর। বহু বছর বাবা-মাকে দেখিনি। বাবা-মা ভাল নেই। তাদের কোলন ক্যান্সার হওয়ার খবর শোনার পরও দেখতে যেতে পারিনি। এখন তাদেরকে দেখতে যেতে পেরে আমি সত্যিই খুশি।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির