,

শোয়েবের সঙ্গে ভাঙন প্রসঙ্গে প্রথমবার মুখ খুললেন সানিয়া

news-image

স্পোর্টস ডেস্ক : দীর্ঘ দিন ধরেই ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জা ও পাকিস্তানের সাবেক ক্রিকেটার শোয়েব মালিকের বিচ্ছেদ নিয়ে গুঞ্জন চলছে। তবে কোনো পক্ষই এ নিয়ে সরাসরি মন্তব্য করছিল না। অবশেষে নীরবতা ভাঙলেন সানিয়া। স্পষ্ট করে জানিয়ে দিলেন, তাদের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে। তবে এনিয়ে সমালোচকদের দূরে থাকতে বলছেন এই তারকা।

সানিয়া এ নিয়ে শুক্রবার নিজের ইনস্টাগ্রাম পেজে একটি স্টোরি দেন। যেখানে লেখা, ‘আমাদের মধ্যে যে দূরত্ব রয়েছে সেটা অন্যদের আলোচনার বিষয় নয়। নিজেদের প্রয়োজনেই এই দূরত্ব। এক জনের সঙ্গে শুধু মাত্র একটা দূরত্ব রয়েছে মানেই তার ব্যবহার খারাপ এমন নয়। এটাও হতে পারে যে তার ব্যবহার আমার জন্য সঠিক নয়।”

এর আগে প্রথমবার ইনস্টাগ্রামে সানিয়ার একটি পোস্ট থেকেই ইঙ্গিত পাওয়া যায় শোয়েবের সঙ্গে তার সম্পর্ক ভাঙনের।

সে সময় তিনি লিখেছিলেন, ‘ভাঙা হৃদয় কোথায় যায়? ঈশ্বর খুঁজতে।’ ভারতের অন্যতম সেরা টেনিস তারকা ছেলের সঙ্গে একটি ছবিও পোস্ট করেন। তাতে দেখা যাচ্ছে ইজহান তাকে চুমু খাচ্ছে। সেই সঙ্গে সানিয়া লেখেন, ‘যে মুহূর্তগুলো কঠিন সময় পার করে দেয়।”

ভারতীয় সংবাদ মাধ্যম থেকে জানা যায়, বর্তমানে সানিয়া ও শোয়েব একসঙ্গে থাকছেন না। তাদের একমাত্র সন্তান ইজহান মির্জা মালিককে যদিও তারা একসঙ্গেই দেখাশোনা করছেন বলে জানা যায়।

মূলত শোয়েবের অন্য কোনো নারীর সঙ্গে সম্পর্ক রয়েছে বলে শোনা যাচ্ছে। সে কারণেই ১২ বছরের সম্পর্ক ভেঙে যাওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে। এই গুঞ্জন আরও বেড়ে যায় সানিয়ার পোস্টের পর।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির