,

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে সাত্তারসহ ৮ প্রার্থীর মনোনয়ন বৈধ

news-image

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের উপনির্বাচনে বিএনপির বহিষ্কৃত নেতা আব্দুস সাত্তার ভূইয়াসহ আটজন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। এছাড়াও পাঁচ প্রার্থীর মনোনয়ন ত্রুটিপূর্ণ হওয়ায় তা বাতিল করা হয়েছে।

রোববার (৮ জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়।

মনোনয়ন বৈধ ঘোষিত প্রার্থীরা হলেন- জাতীয় পার্টির প্রার্থী আব্দুল হামিদ ভাসানী, সাবেক সংসদ সদস্য জিয়াউল হক মৃধা, বিএনপির বহিষ্কৃত নেতা স্বতন্ত্র প্রার্থী আব্দুস সাত্তার ভূইয়া, জাকের পার্টির প্রার্থী জহিরুল ইসলাম জুয়েল, স্বতন্ত্র প্রার্থী মাহবুবুল বারী চৌধুরী, মঈন উদ্দিন মঈন, শাহজাহান আলম সাজু এবং আবু আসিফ আহমেদ।

এছাড়া মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা হলেন- ন্যাশনাল পিপলস পার্টির প্রার্থী আব্দুর রাজ্জাক, স্বতন্ত্র প্রার্থী আশরাফ উদ্দিন মন্তু, শাহ মফিজ, মোহন মিয়া এবং আব্দুর রহিম। এসব প্রার্থীর মনোনয়নপত্রের হলফনামায় স্বাক্ষর, এক শতাংশ ভোটারের স্বাক্ষর, ব্যাংক স্টেটমেন্ট এবং আয়কর রিটার্ন দাখিল না করাসহ বিভিন্ন ত্রুটির কারণে মনোনয়ন বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. শাহগীর আলম।

মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা আগামী তিন কর্মদিবসের মধ্যে নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন। এরপর আগামী ১৬ জানুয়ারি প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেবেন রিটার্নিং কর্মকর্তা।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির