,

সংসদের মুলতবি অধিবেশন বসছে বিকেলে

news-image

নিজস্ব প্রতিবেদক : একাদশ জাতীয় সংসদের ২১তম অধিবেশনের মুলতবি বৈঠক আজ রোববার বিকেল সোয়া ৪টায় বসবে। অধিবেশনের শুরুতে সংসদে রাষ্ট্রপতির দেওয়া ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব উত্থাপন করবেন জাতীয় সংসদের চিফ হুইপ নূর-এ আলম চৌধুরী। এরপর ধন্যবাদ প্রস্তাব নিয়ে আলোচনা করবেন মন্ত্রিপরিষদ সদস্যসহ সরকার ও বিরোধী দলের সংসদ সদস্যরা।

এর আগে গত বৃহস্পতিবার সংসদের চলতি অধিবেশন শুরু হয়। প্রথম দিন রেওয়াজ অনুযায়ী সংসদে ভাষণ দেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এরপর অধিবেশন মুলতবি করেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী।

তার আগে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধীদলীয় নেতা রওশন এরশাদসহ অন্যদের উপস্থিতিতে অনুষ্ঠিত সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে অধিবেশনের মেয়াদ ও কার্যসূচি চূড়ান্ত করা হয়। ওই বৈঠকে আগামী ৯ ফেব্রুয়ারি পর্যন্ত অধিবেশন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, আজকের কার্যসূচিতে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব নিয়ে আলোচনা ছাড়াও প্রশ্নোত্তর, জনগুরুত্বপূর্ণ নোটিশ নিয়ে আলোচনা ও আইন প্রণয়ন কার্যক্রম রয়েছে। অধিবেশনে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ‘হাট ও বাজার (স্থাপন ও ব্যবস্থাপনা) বিল-২০২৩ এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক ‘বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল (সংশোধন) বিল-২০২৩’ উত্থাপন করবেন।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির