,

ঘনকুয়াশায় চীনে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ১৭

news-image

অনলাইন ডেস্ক : ঘনকুয়াশার কারণে চীনে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৭ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ২২ জন। দেশটির জিয়াংজি প্রদেশে আজ রোববার ঘটেছে এ ঘটনা। খবর এনডিটিভি।

স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম সিসিটিভি বলছে, ঘটনায় ১৭ জন নিহত ও ২২ জন আহত হয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, নাঞ্চাং কাউন্টিতে রাত ১ টার আগে ভয়াবহ এ দুর্ঘটনা ঘটে। সিসিটিভি বলছে, এই দুর্ঘটনার কারণ তদন্ত করা হচ্ছে।

নাঞ্চাং কাউন্টি পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, ঘন কুয়াশার কারণে তেমন কিছু দেখা যাচ্ছিল না, এর কারণে সহজে দুর্ঘটনা ঘটছে।ঘনকুয়াশার কারণে চালকদের রাস্তায় মনোযোগ দিতে বলেছেন দেশটির পুলিশ।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির