,

এবার বড় পর্দায় আল্লু অর্জুনের মেয়ে

news-image

বিনোদন ডেস্ক : আল্লু অর্জুন আগে থেকেই ভারতের দক্ষিণাঞ্চলে জনপ্রিয়। তার বেশিরভাগ সিনেমাই সফল। ভারতের দক্ষিণাঞ্চলের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া তারকাদের একজন তিনি।এবার তার পথে বা বাড়াল তার ৬ বছরের মেয়ে আল্লু আরহা।

এই কচি বয়সেই ঝুলিতে ‘শকুন্তলম’-এর মতো ছবি। বাবা আল্লু অর্জুনের পদাঙ্ক অনুসরণ করেই এগোচ্ছে মেয়ে আল্লু আরহা। বড় পর্দায় আরহার আত্মপ্রকাশ সামান্থা রুথ প্রভুর সঙ্গে।

বিখ্যাত দক্ষিণী পরিচালক গুণশেখরের পৌরাণিক ছবি ‘শকুন্তলম’। ছবিতে মুখ্য চরিত্রে সামান্থা রুথ প্রভু ও দেব মোহন। কালিদাসের কালজয়ী ‘অভিজ্ঞান শকুন্তলম’ অবলম্বনে তৈরি ছবির চিত্রনাট্য। ছবিকে বিপুল বৈভবে বানাতে কোনো কমতি রাখেননি পরিচালক গুণশেখর। থাকছে অত্যাধুনিক ভিএফএক্স থেকে থ্রিডি ভার্সন। গোটা দেশে তামিল, তেলেগু, কন্নড়, মালয়ালম ও হিন্দি— মোট ৫টি ভাষায় মুক্তি পাওয়ার কথা ‘শকুন্তলম’-এর।

চলতি বছরের ২৩ ফেব্রুয়ারি সিনেমা হলে মুক্তি পেতে চলেছে এই ছবি। ছবিতে থাকছে দক্ষিণী সুপারস্টার মোহন বাবু ও অদিতি বালনের ক্যামিও। ছবির সঙ্গীত পরিচালনার দায়িত্বে স্বয়ং স্বর ব্রহ্ম মণি শর্মা। বলা বাহুল্য, মুক্তির আগেই রীতিমতো চর্চায় এই ছবি। সেই ছবির হাত ধরেই সেলুলয়েডে পা আল্লু পরিবারের খুদে সদস্য আরহার।

মেয়ের প্রথম ছবির কথা সামাজিক মাধ্যমে ঘোষণা করেন আল্লু অর্জুন। ইনস্টাগ্রামে পোস্ট করে দক্ষিণী সুপারস্টার জানান, মেয়েকে নিয়ে তিনি গর্বিত। একই পোস্টে পরিচালক গুণশেখরের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন তিনি।

তিনি লেখেন, মেয়েকে আত্মপ্রকাশের এত সুন্দর সুযোগ করে দেওয়ার জন্য অনেক ধন্যবাদ।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯