,

টেকনাফে ১ লাখ ইয়াবাসহ গ্রেপ্তার ২

news-image

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফে ১ লাখ ৫০০ পিস ইয়াবা উদ্ধার করেছে র‌্যাব-১৫। এ সময় এক নারীসহ দুজনকে আটক করা হয়।

বৃহস্পতিবার রাতে টেকনাফের ফুলের ডেইলস্থ মো. শফিকের বসতঘরের সামনে অভিযান চালিয়ে তাদের আটক করেন র‌্যাব-১৫-এর সিনিয়র সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী।

আটককৃতরা হলেন, টেকনাফের হ্নীলা ইউনিয়নের ফুলের ডেইল এলাকার ওসিউর রহমান (৪৮) ও একই এলাকার মো. শফিকের স্ত্রী আয়েশা খাতুন (৩২)।

র‌্যাব জানায়, মাদক কেনাবেচার সংবাদ পেয়ে ফুলের ডেইলস্থ মো. শফিকের বসতঘরের সামনে অভিযান চালানো হয়। অভিযানে নারীসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়। পরে তাদের তথ্যমতে ১ লাখ ৫০০পিস ইয়াবা উদ্ধার করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার পর আটক ব্যক্তিদের টেকনাফ থানায় সোপর্দ করা হবে বলেও জানান র‌্যাব-১৫-এর সিনিয়র সহকারী পরিচালক মো. আবু সালাম চৌধুরী।

 

এ জাতীয় আরও খবর

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর